Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনাবাহিনীর গুলিতে মৃত্যু তিন মাওবাদীর; ঝাড়খন্ডের হজারিবাগে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য

সেনাবাহিনীর গুলিতে মৃত্যু তিন মাওবাদীর; ঝাড়খন্ডের হজারিবাগে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য

Online Desk সেপ্টেম্বর 15, 2025
mao-died.png

ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার ভোরে হজরিবাগ জেলার করান্ডি গ্রাম সংলগ্ন জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে খতম করা হল তিন মাওবাদী শীর্ষ নেতাকে। নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন, যাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। দীর্ঘদিন ধরেই তিনি ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাওবাদী সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে খবর, ভোর প্রায় ছ’টা নাগাদ কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হজরিবাগ জেলার পুলিশ যৌথভাবে অভিযানে নামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গলে ঢুকতেই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। প্রায় ঘণ্টাখানেক ধরে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিন মাওবাদী নেতার দেহ।
নিহতদের মধ্যে সহদেব সোরেন ছাড়াও রয়েছেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল, যিনি বিহার-ঝাড়খণ্ড বিশেষ এরিয়া কমিটির সদস্য এবং তাঁর মাথার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা। অন্যদিকে মারা গিয়েছেন বিয়েরসেন গঞ্জু ওরফে রামখেলওয়ান, যিনি জোনাল কমিটির সদস্য ছিলেন এবং তাঁর মাথার দাম ছিল দশ লক্ষ টাকা। তিন জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভিযানে যুক্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সহদেব সোরেন দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের অন্যতম কোর গ্রুপের নেতা ছিলেন। তাঁর খতম হওয়া গোটা সংগঠনের পক্ষে বিরাট ধাক্কা। এলাকায় এখনও তল্লাশি চলছে, কারণ ধারণা করা হচ্ছে আরও কিছু মাওবাদী ওই জঙ্গলে আত্মগোপন করে আছে।

Post Views: 107

Continue Reading

Previous: ডালাসে ভারতীয় খুনে সরব ট্রাম্প, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি প্রেসিডেন্ট
Next: মালদায় ফের শুটআউট ! তৃণমূল কর্মী খুনের মূল সাক্ষী গুলিবিদ্ধ, ষড়যন্ত্রের আঁচ করছে পুলিশ

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.