Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাথার দাম ছিল ১ কোটি টাকা, বাহিনীর গুলিতে মৃত্যু সেই শীর্ষ মাওবাদী নেতা গণেশ-সহ ৪ জনের

মাথার দাম ছিল ১ কোটি টাকা, বাহিনীর গুলিতে মৃত্যু সেই শীর্ষ মাওবাদী নেতা গণেশ-সহ ৪ জনের

Online Desk ডিসেম্বর 25, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদী সংগঠনে বড় ধাক্কা। ওড়িশা পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে ওড়িশার জঙ্গলে মৃত্যু হল শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকের। যাঁর মাথার দাম ছিল ১.১ কোটি টাকা। গণেশ ছাড়াও বৃহস্পতিবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও তিন মাওবাদী নেতার।

পুলিশ সূত্রে খবর, ৬৯ বছর বয়সী গণেশ নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ওড়িশায় অভিযানে নেতৃত্ব দিতেন। পূর্ব এবং মধ্য ভারতে একাধিক নাশকতামূলক হামলায় তিনি জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর মৃত্যু এই অঞ্চলে মাওবাদী নেটওয়ার্ককে দুর্বল করে দেবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনী অভিযান শুরু করে। চাকাপাড়া পুলিশ এলাকার মধ্যে কান্ধামাল-গঞ্জাম সীমান্তের রাম্ভা জঙ্গলে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এই অভিযানে সামিল ছিল ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এর ২০টি ইউনিট, সিআরপিএফের দুটি ব্যাটালিয়ন এবং বিএসএফের একটি টিম।

বিষয়টি নিয়ে ওড়িশার এডিজি (নকশাল বিরোধী অভিযান) সঞ্জীব পান্ডা বলেন, অভিযানটি ভোরে শুরু হয় এবং এলাকাজুড়ে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময় হয়। অভিযানের পর, নিরাপত্তা বাহিনী নিশ্চিত করে যে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। সকলেই ইউনিফর্ম পরেছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে শনাক্ত করা সম্ভব হয়েছে কেবলমাত্র গণেশকে।

Post Views: 150

Continue Reading

Previous: ভোটের ময়দানে নামছেন অভিষেক, নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে অভিযান শুরু
Next: শীতের আমেজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় কুয়াশার সতর্কতা আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.