Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তীসগঢ়ে ৫২ মাওবাদীর আত্মসমর্পণ, ৪৯ জনের মাথার মোট দাম ছিল প্রায় দেড় কোটি

ছত্তীসগঢ়ে ৫২ মাওবাদীর আত্মসমর্পণ, ৪৯ জনের মাথার মোট দাম ছিল প্রায় দেড় কোটি

Online Desk জানুয়ারি 16, 2026
20260115_192817.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদী সংগঠনে বড় ধাক্কা। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের বিজাপুরে একসঙ্গে আত্মসমর্পণ করলেন ৫২ জন মাওবাদী। তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার মোট দাম ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা।

রিপোর্ট অনুসারে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা। ৫২ জনের এই মাওবাদী দলটির মধ্যে অনেকে দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির সদস্য। এ ছাড়া, অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমা ব্রহ্মগড় এরিয়া কমিটির সদস্যরাও এই দলে রয়েছেন। বিজাপুর পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব বৃ্‌হস্পতিবার বলেন, সিআরপিএফ এবং পুলিশের কাছে মাওবাদীরা আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে এসেছেন। এদিন তাঁরা অস্ত্রও জমা দিয়েছেন।

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন ডিভিশনাল কমিটির সদস্য লখখু করম ওরফে অনিল। প্ল্যাটুন পার্টি কমিটির সদস্য লক্ষ্মী মাডবী, চিন্নি সোধীও এদিন মূল স্রোতে ফিরে এসেছেন। তাঁদের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। এ ছাড়া আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩ জনের প্রত্যেকের মাথা পিছু দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে, ১৯ জনের প্রত্যেকের দু’লক্ষ টাকা, ১৪ জনের প্রত্যেকের এক লক্ষ টাকা করে। পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে। এ ছাড়াও সরকারের পুনর্বাসন নীতির আওতায় মাওবাদীদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য এর আগে বুধবার সুকমায় ২৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। তার ২৪ ঘণ্টা যেতে না যেতে বিজাপুরেও আত্মসমর্পণ করলেন মাওবাদী পঞ্চাশ জনের বেশি মাওবাদী। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন আগামী ৩১আর্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে। সেই লক্ষ্য মাথায় রেখে কাজ করছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 93

Continue Reading

Previous: শীতের দফা হল শেষ, শীতের এবার বিদায় নেবার পালা…বাজলো ছুটির ঘন্টা…
Next: নিজের অর্জিত না হলেও অবশেষে নোবেল প্রাপ্তি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.