Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে বিক্ষোভ, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের অদূরেও ধুন্ধুমার

দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে বিক্ষোভ, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের অদূরেও ধুন্ধুমার

Online Desk ডিসেম্বর 23, 2025
uiuiuiui.jpg

ওঙ্কার ডেস্কঃ পদ্মাপাড়ে দীপু দাস খুনের প্রতিবাদ ভারতেও। দীপু দাস খুনের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়াল। পুলিশি ব্যারিকেড ভেঙ্গে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুধু দিল্লি নয়, মঙ্গলবারে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেকবাগান চত্বর।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল। অন্য দিকে, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছে হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দল বিক্ষোভ দেখায়।

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে হাইকমিশন চত্বর ঘেরা হয়। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায়। অগুনতি মানুষ জড়ো হন। মিছিল, ব্যারিকেড, স্লোগান। জমায়েতের মধ্যে ইউনূসের কুশপুতুলও পোড়ানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।

দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিল হয়। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। লাঠিচার্জ করে পুলিশের! বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।’

Post Views: 264

Continue Reading

Previous: ভারতীয় হাই কমিশনারকে ফের তলব ইউনূস সরকারের; দুই দেশের কুটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগ
Next: হাঁসখালি নাবালিকা ধর্ষণকান্ডে দোষীদের সাজা ঘোষণা করল রানাঘাট মহুকুমা আদালত

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.