Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে মন্ত্রী হিসেবে দেখা যাবে আজহারকে

এবারে মন্ত্রী হিসেবে দেখা যাবে আজহারকে

Online Desk সেপ্টেম্বর 1, 2025
Mohammad_Azharuddin_360.jpg

স্পোর্টস ডেস্ক : তেলাঙ্গানার বিধানসভা সদস্য হচ্ছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। এর আগে তিনি উত্তর প্রদেশ থেকে ভোটে জিতে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। আর দেশের হয়ে ৪৩৩টি আন্তর্জাতিক ম্য়াচ খেলা ও তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন ক্রিকেটারকে তেলাঙ্গানা বিধানসভায় দেখা যাবে। তবে এবার আর ভোটে জিতে নয়, রাজ্যপালের মনোনিত সদস্য হিসাবে বা কোটায় বিধানসভার সদস্য হলেন। বছর দুয়েক আগে তেলঙ্গানায় বিধানসভা ভোটে কংগ্রেস ঐতিহাসিক জয় পেলেও, হাত চিহ্নে দাঁড়িয়ে তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জুবলি হিলস কেন্দ্র থেকে হেরেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে এবার তেলাঙ্গানার কংগ্রেস সরকার আজহারউদ্দিন-কে রাজ্যপালের কোটায় বিধান পরিষদের সদস্য হিসাবে মনোনিত করল। এই কথা জানিয়ে এক্স প্ল্যাটফর্মে আজহার ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

পাশাপাশি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি-কেও ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলা দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার। ৬২ বছরের আজহার ২০২৩ তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট জুবলি হিলস কেন্দ্র থেকে লড়ে বড় ব্যবধানে হেরেছিলেন বিআরএসের মাগান্তি গোপিনাথের বিরুদ্ধে। বিধায়েকের মৃত্য়ুর পর জুবলি হিলস বিধানসভা আসনে উপনির্বাচনে আজহারের লড়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁকে বিধান পরিষদের সদস্য করল কংগ্রেস। জোর জল্পনা, রাজ্যপালের অনুমোদন পেয়ে গেলে আজহার রাজ্যের মন্ত্রীও হতে পারেন। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তাঁর মন্ত্রিসভায় সংখ্যালঘু মুখ হিসাবে আজহারকে পেতে আগ্রহী বলে খবর। ২০০৯ লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়ে উত্তর প্রদেশে মোরাদাবাদ কেন্দ্র থেকে জিতে প্রথমবার সাংসদ হয়েছিল আজহার। তবে পাঁচ বছর পর রাজস্থানের টঙ্ক-সোয়াই মাধপুর থেকে লড়ে হেরে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারপর তিনি হারেন ২০২৩ তেলাঙ্গানা বিধানসভা ভোটে। ১১ বছর পর ফের সক্রিয় রাজনীতির ক্ষমতার বৃত্তে ঢুকলেন তিনটি ক্রিকেটে বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেওয়া আজহার।

Post Views: 102

Continue Reading

Previous: এএফসি মূল পর্বতে উঠে ইতিহাস ইস্টবেঙ্গলের মহিলা দলের
Next: হরমনপ্রীত মন্ত্রেই হকির এশিয়া কাপে সাফল্য ভারতের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.