Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউনুস জমানায় মৈত্রী দিবস পালন করল না ঢাকা, বাংলাদেশের প্রতি ভারতের কৃতিত্ব ভোলানোর চেষ্টা?

ইউনুস জমানায় মৈত্রী দিবস পালন করল না ঢাকা, বাংলাদেশের প্রতি ভারতের কৃতিত্ব ভোলানোর চেষ্টা?

Online Desk ডিসেম্বর 6, 2025
yunus-aa.jpg

ওঙ্কার ডেস্ক: ৬ ডিসেম্বর, ১৯৭১। ভারতের সংসদে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইন্দিরা গান্ধীর সরকার। হাসিনা জমানায় এই বিশেষ দিনটিকে ‘মৈত্রী দিবস’ হিসেবে উদযাপন করত ভারত ও বাংলাদেশ। মূলত শেখ হাসিনার অনুরোধে ২০২১ সাল থেকে বিশেষ এই দিনটিকে উদযাপন করা শুরু হয়।

পর্যবেক্ষকদের মতে, ৬ ডিসেম্বর নয়াদিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ১০ দিন পর ১৬ ডিসেম্বর পাক সেনার সঙ্গে যুদ্ধে বিজয় এসেছিল। বাংলাদেশের বর্তমান বিরোধী দল বিএনপি-এর কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া যদিও এই দিনটিকে ঐতিহাসিক বলেছেন একেবারে ভিন্ন কারণে। তাঁর দাবি, ১৯৯০ সালে তৎকালীন স্বৈরশাসক হুসেন মহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এরশাদ।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় উভয় দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে জানানো হয়, ৬ ডিসেম্বর ‘মৈত্রী দিবস’ হিসেবে পালন করার কথা। তার পর থেকেই দিনটি উদযাপন হয়ে আসছিল। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর সেদেশের বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার চালাচ্ছেন মহম্মদ ইউনুস। তাঁর জমানায়, এই মৈত্রী দিবস পালন করা হচ্ছে না। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ভারতের যে অবদান, তা উপেক্ষা করার দৃষ্টান্ত তৈরি করলেন মহম্মদ ইউনুস।

Post Views: 132

Continue Reading

Previous: প্রায় ১১ দিন পর সামনে এলেন স্মৃতি মান্দানা, সমাজমাধ্যমে পোস্ট ভাইরাল ভিডিও
Next: হুমায়ুন কবিরের উদ্যোগে  বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.