Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মেসি ম্যাজিকেই ট্রফি মিয়ামিতে

মেসি ম্যাজিকেই ট্রফি মিয়ামিতে

Online Desk আগস্ট 20, 2023
1000330198.jpg

স্পোর্টস ডেস্ক : ত্রাতার ভূমিকায় দেখা গেল লিওনেল মেসি’কে। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইন্টার মিয়ামি’তে আসার পর থেকে হারের সংজ্ঞাই কার্যত ভুলে গিয়েছে মার্কিনী দলটি। তবে ট্রফি জয়ের আক্ষেপ ছিল, রবিবার সেটাও মিটিয়ে দিলেন মেসি। ইন্টার মিয়ামির হয়ে কেরিয়ারের প্রথম লিগস কাপ জিতলেন তিনি।
প্রথমবার লিগস কাপ চ্যাম্পিয়ন হল ইন্টার মিয়ামি। যার নেপথ্যে বিরাট অবদান রয়েছে মেসির। এই দিন ন্যাসভিলের বিরুদ্ধে লিগস কাপের ফাইনালে ২৩ মিনিটের মধ্যেই মিয়ামি’কে এগিয়ে দেন মেসি। পেনাল্টি বক্সের সামনে বল পেয়ে একক দক্ষতায় সেটিকে জালে জড়িয়ে দেন লিও। তাঁর এই চমৎকার গোল দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্লাবের কর্ণধার ডেভিড বেকহ্যাম। মেসি’র গোলের পর বারবার চোখ মুছতে দেখা যাচ্ছিল কিংবদন্তি প্রাক্তন ফুটবলারকে। প্রথমার্ধে ১-০ লিড নিয়েই বিরতিতে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলশোধ করে দেয় ন্যাসভিল। ৫৭ মিনিটের মাথায় পিকটের সৌজন্যে ম্যাচে সমতা ফেরে(১-১)। এরপর টানটান উত্তেজনায় চলতে থাকে ম্যাচ। কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেননি! তবে নির্ধারিত সময়ের পর সংযোজিত সময়েও গোল না হওয়ার কারণে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। এই পর্বে প্ৰথম সুযোগে লক্ষ্যভেদ করেন মেসি। কিন্তু উলাও’র শট প্রতিহত হয়। সেই কারণে সাডেন ডেথের দিকে এগোয় ম্যাচ। এই পর্বে মিয়ামি’কে জেতান তাদের গোলরক্ষক ক্যালেন্ডার। তিনি নিজে গোল করেন এবং তে’কাঠির নিচে দাঁড়িয়ে বিপক্ষ ফুটবলারের জোরালো শট সেভ দেন। এই সুবাদে ১০-৯ ফলাফলে ন্যাসভিল’কে হারায় মিয়ামি।

Post Views: 130

Continue Reading

Previous: প্যারিস অলিম্পিকের দৌড়ে বাংলার মেহুলি
Next: কোহলির থেকে বাবরকে এগিয়ে রাখছেন আকিব জাভেদ

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.