Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রয়াত প্রবীণ বাম নেতা দীপক সরকার, সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া

প্রয়াত প্রবীণ বাম নেতা দীপক সরকার, সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া

Online Desk অক্টোবর 14, 2025
Dipak.jpg

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : প্রবীণ বাম নেতা ও অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সিপিএম সম্পাদক দীপক সরকার প্রয়াত। সোমবার গভীর রাতে মেদিনীপুর শহরের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ বাথরুমে যাওয়ার সময় হঠাৎই স্ট্রোক হয় তাঁর। বমি শুরু হলে পরিবারের সদস্যরা ছুটে যান, কিন্তু কিছু সময়ের মধ্যেই সব শেষ হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি ছিলেন যথেষ্ট ভাল । সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেক কাটিয়েছিলেন মেদিনীপুর শহরের পার্টি অফিসে। সহকর্মীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন। কেউ ভাবতেও পারেননি, সেটাই হবে তাঁর শেষ দেখা। মঙ্গলবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাবে দল ও সমর্থকেরা। নিজের অঙ্গীকার অনুযায়ী, মৃত্যুর পর দেহদানই হবে তাঁর অন্তিম যাত্রার পরিণতি।

বাম রাজনীতিতে দীপক সরকারের অবদান অনস্বীকার্য। সংগঠক, শিক্ষক, শ্রমিক নেতা— প্রতিটি ভূমিকাতেই তিনি ছিলেন সক্রিয় ও অক্লান্ত। মেদিনীপুর কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন জেলার বাম আন্দোলনের অন্যতম মুখ। টানা ২৩ বছর ধরে সামলেছেন জেলার সিপিএম সম্পাদক পদ। অবিভক্ত মেদিনীপুর হোক বা ভাগের পর পশ্চিম মেদিনীপুর— দু’পর্বেই তাঁর নেতৃত্বে দল গড়ে উঠেছে নতুনভাবে। পরবর্তী সময়ে তিনি রাজ্য সম্পাদকমণ্ডলীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বয়সের ভারে সাম্প্রতিক বছরগুলিতে সক্রিয়তা কিছুটা কমলেও দলীয় কার্যালয়ে যাতায়াত ছিল নিয়মিত। সোমবার সন্ধ্যাতেও নিজের স্বভাবসুলভ হাসি মুখে পার্টি অফিসে গিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই নিভে গেল মেদিনীপুরের এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়।

জেলা সিপিএম ও পরিবার সূত্র থেকে জানা গেছে , তাঁর দেহ মঙ্গলবার সকালে রাখা হবে দলের সদর কার্যালয়ে, যাতে সহযোদ্ধারা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। পরে শহর পরিক্রমা শেষে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দেহদানের জন্য। কলকাতা থেকে ও দলের রাজ্য নেতৃত্বের কয়েকজন পৌঁছচ্ছেন শ্রদ্ধা জানাতে।

Post Views: 235

Continue Reading

Previous: বিহার নির্বাচনে আসন সমঝোতা সম্পন্ন ইন্ডিয়া জোটের, তেজস্বীর দলকে ১৩৫ আসন, কংগ্রেস লড়বে ৬১টি তে
Next: ভারতীয় রাজনীতিতে এক অন্যধারার রাজনীতিক, গুগলের বিনিয়োগ টেনে অন্ধ্রের ‘হিরো’ চন্দ্রবাবু নায়ডু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.