Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ! মেদিনীপুর মেডিকেলে ধুন্ধুমার কাণ্ড

ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ! মেদিনীপুর মেডিকেলে ধুন্ধুমার কাণ্ড

Online Desk অক্টোবর 13, 2025
M.jpg

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : ফের চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগে তুলকালাম মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। জাল স্যালাইন কাণ্ডের পর ফের সংবাদ শিরনামে উঠে এল মেদিনীপুর মেডিক্যাল কলেজ।

সোমবার প্রসূতি মৃত্যুর ঘটনায় আইসিইউ, সিসিইউ ওয়ার্ডের বাইরে বসে ক্ষোভ দেখায় মৃতার পরিজনরা। মৃতার নাম শিখা দে দাস (৩২)। বাড়ি বেলদা থানার প্রত্যন্ত নাহাপার গ্রামে। মৃতার স্বামী পবিত্র দাস। তিনি বলেন, “স্ত্রী ৯ মাসের প্রসূতি। শারীরিক সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ ভর্তি হতে এসেছিলেন। শ্বাস কষ্ট হচ্ছিল। ইমার্জেন্সিতে দেখানোর পর মাতৃমা বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছুক্ষণ রেখে তাকে সেখান থেকে আবার মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।” জানা গেছে, রাত সাড়ে ৮ টা নাগাদ শ্বাসকষ্ট হতে শুরু হওয়ার পর হাসপাতালের চিকিৎসক তাঁকে জ্বর ও কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেন। হাসপাতালে ভর্তি করতে না পারায় রাতে জেলা পরিষদের গেষ্ট হাউসে শিখাকে নিয়ে যায় তার স্বামী ও পরিবার।

মৃত প্রসূতির স্বামী বলেন, “আবার রাত ৩ টা নাগাদ শ্বাস কষ্ট হওয়ায় ইমার্জেন্সিতে নিয়ে আসা হলে সেখান থেকে মাতৃমা বিভাগে পাঠিয়ে দেয়। পরে বাড়াবাড়ি হলে ভোর পাঁচটা নাগাদ আইসিইউ, সিসিইউতে পাঠানো হয়।” সোমবার ভোর ৬ টা নাগাদ প্রসূতির পরিবারকে জানানো হয় তাঁর মৃত্যুর খবর। শিখার একটি বছর ১২ পুত্র সন্তান রয়েছে। পবিত্রের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে দুটি প্রাণ নিয়ে নিল ডাক্তাররা।

পবিত্র হারিয়ে ফেললেন তাঁর স্ত্রী ও ভূমিষ্ঠ না হওয়া শিশুর। এই নিয়ে তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, জেলা শাসক, পুলিশ সুপার, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। মৃত্যুর কারণ না জানানো পর্যন্ত দেহ নিতে চায় না মৃতের পরিবার। মৃতদেহের ময়না তদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সরঙ্গি জানিয়েছেন, “একটি তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Post Views: 102

Continue Reading

Previous: ট্রাম্প এবার পাক-আফগান দ্বন্দ্ব মেটাতে চান; সাংবাদিক বৈঠকে জানালেন মার্কিন প্রেসিডেন্ট
Next: আট ঘণ্টার কাজের শর্তে এবার মন্তব্য অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, কি বললেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.