Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেকার ভাতা ও শ্রমশ্রী প্রকল্পের পরেও পেটের টানে ভিন রাজ্যে পুরুলিয়ার ১০০০ যুবক

বেকার ভাতা ও শ্রমশ্রী প্রকল্পের পরেও পেটের টানে ভিন রাজ্যে পুরুলিয়ার ১০০০ যুবক

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
PRL-LABOUR-OUT-FOR-OTHER-STATE.png

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করেছেন বিধানসভায়। বাজেটে বেকার ভাতা থেকে শুরু করে শ্রমশ্রী প্রকল্পে বাড়ানো হয়েছে টাকা। তা সত্ত্বেও কাজের সন্ধানে পুরুলিয়া থেকে ভিন রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন প্রায় এক হাজার যুবক। প্রশ্ন উঠছে, রাজ্য সরকার তাদের কর্মসংস্থান করতে কি ব্যর্থ?
বুধবার রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়, শ্রমশ্রী প্রকল্পের কথাও বলা হয়েছে। তার পরেও মিটছে না বেকারত্বের জ্বালা। তাই পেটের টানে এক প্রকার বাধ্য হয়েই রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা। এক পরিযায়ী শ্রমিক দেবাশিস সরকার বলেন, ‘১৫০০ টাকায় যদি সংসার চলত তবে কী আমরা ঘর পরিবার ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতাম। ওখানে আমরা মাসে ২৫ থেকে ২৮ হাজার টাকা রোজগার করি, পশ্চিমবঙ্গে সেই সুবিধা নেই।’ অপর এক জন পরিযায়ী শ্রমিক বিবেক মাহাতো বলেন, ‘এই সব প্রকল্প আছে তাই জানি না। থাকলেও ওই টাকায় সংসার চালাব কি করে? কোন মানুষ চায় না নিজের রাজ্যে কাজ করতে? আমরা অসহায়। বাড়িতে দুটো ছোট ছেলেকে রেখে কাজে যেতে মন চায় না। রাজ্যে কাজ থাকুক, আমরাও থাকতে চাই।’
সংসারের বোঝা কাঁধে নিয়েই পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনযোগে ভিন রাজ্যে পাড়ি দিলেন পুরুলিয়ার হাজার খানেক যুবক। যদিও তৃণমূলের গলায় সোনা গেল অন্য সুর। রাজ্যে কাজ নেই মানতে নারাজ তৃণমূল। জোড়াফুল শিবিরের নেতা জয়মল ভট্টাচার্য বলেন, ‘আমাদের রাজ্যে কাজ নেই এটা ভুল, এছাড়াও বাইরের রাজ্য থেকে বহু শ্রমিক আমদের রাজ্যে কাজের আশায় আসে।’ পাল্টা বিজেপি নেতা গৌতম রায় কটাক্ষ করে বলেন, সরস্বতী পুজোতে বাড়ি এসেছিল তাঁরা। বাজেট ঘোষণার অপেক্ষায় ছিল। কিন্তু বাজেটে কর্মসংস্থানের কোনও ঘোষণা না হওয়ায় তাঁরা আবার কাজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন।’

Post Views: 66

Continue Reading

Previous: রাত পোহালেই শুরু ভালোবাসার সপ্তাহ, দেখে নিন এবছর ভ্যালেন্টাইন উইকের তালিকা
Next: সুন্দরবনের ঝড়খালিতে বাঘের আতঙ্ক,ঘটনাস্থলেই বনদপ্তরের কর্মীরা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.