Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সব ধরণের সন্ত্রাসবাদের অবসান ঘটাতে বিশ্বকে এক সুরে কথা বলতে হবে’: লোকসভার স্পিকার

‘সব ধরণের সন্ত্রাসবাদের অবসান ঘটাতে বিশ্বকে এক সুরে কথা বলতে হবে’: লোকসভার স্পিকার

Online Desk মে 16, 2025
20250516_151138.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাক উত্তেজনা পর্বের পর সন্ত্রাসের বিরোধিতার প্রসঙ্গে জোরালো সওয়াল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সমস্ত ধরণের সন্ত্রাসের অবসান ঘটাতে বিশ্বকে এক সুরে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভ এর স্পিকারের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন ওম বিড়লা।

অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভ এর স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মিল্টন ডিক। সে কারণে তাঁকে ফোনে অভিনন্দন জানান ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। ডিকের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিসেবে আপনার পুনর্নির্বাচনের জন্য আমি ভারতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার নতুন মেয়াদের জন্য আমার শুভেচ্ছা।’ সেই সঙ্গে তাঁদের কথোপকথনে উঠে আসে সন্ত্রাসবাদ প্রসঙ্গ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রতি সংহতি জানানোয় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান ওম বিড়লা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থনের তিনি প্রশংসা করেন। ভারতের লোকসভার স্পিকার জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের সকল দিক থেকে অবসান ঘটাতে বিশ্বকে এক সুরে কথা বলতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে বন্ধুত্বের কথা স্মরণ করেন ওম বিড়লা। সেই সঙ্গে আশা প্রকাশ করেন আলবানিজের এই মেয়াদে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। বিড়লা বলেন যে ভারত এই বছরের শেষের দিকে কোয়াড এবং দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে অ্যান্থনি আলবানিজকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Post Views: 118

Continue Reading

Previous: নকশালদমন অভিযানে আহত জওয়ানদের সঙ্গে দেখা করলেন অমিত শাহ, বললেন, এঁদের জন্য দেশ গর্বিত
Next: জমি বিবাদই উন্নতির প্রথম কাঁটা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.