Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন তৃণমূল সাংসদ মিমিকে ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির, কী জানতে চাইলেন তদন্তকারীরা?

প্রাক্তন তৃণমূল সাংসদ মিমিকে ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির, কী জানতে চাইলেন তদন্তকারীরা?

Online Desk সেপ্টেম্বর 16, 2025
mimi.jpg

ওঙ্কার ডেস্ক: বেটিং অ্যাপ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করেছিল ইডি। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লি অফিসে হাজিরা দিয়েছিলেন মিমি। তাঁকে টানা নয় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

ইডি সূত্রের খবর খবর, বেটিং অ্যাপ সংস্থার কাছ থেকে কীভাবে এবং কত টাকা নিয়েছেন অভিনেত্রী তা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে মিমির কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপের দুর্নীতি চক্রে যুক্ত থাকার অভিযোগে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তবে দিল্লির অফিস থেকে তাঁকে হাসিমুখে বেরোতে দেখা যায়। সংবাদমাধ্যমের সামনে তিনি মুখ খোলেননি। সূত্রের খবর, অবৈধ ভাবে চলা কয়েকটি বেটিং প্ল্যাটফর্ম মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করেছে। শুধু তাই নয় বিপুল পরিমাণ করও এড়িয়ে গেছে তারা। এমনই এক বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে। মিমির ঘনিষ্ঠ বন্ধু অঙ্কুশ হাজরারও নাম জড়িয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে। তাঁকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। তার আগে গত মাসে জিজ্ঞাসাবাদ করা হয় ক্রিকেটার সুরেশ রায়নাকে। তলব করা হয়েছে, অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও।

Post Views: 147

Continue Reading

Previous: শ্রীরামপুরে ভয়াবহ আগুন ! পুড়ে ছাই সর্দারপাড়ার প্রাচীন সুতো কল
Next: ব্রিকস নেটওয়ার্কে এসএসকেএম ! গেট-টুগেদারে ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.