Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • পুলিশের জালে আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারী দল, গ্রেফতার ৩

পুলিশের জালে আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারী দল, গ্রেফতার ৩

Online Desk মে 31, 2025
phone-churi.png

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা : এবার পুলিশের জালে আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারী দল । গ্রেফতার তিন যুবক, উদ্ধার করা হয়েছে একাধিক নামিদামি মোবাইল ফোন।

স্থানীয় বাসিন্দাদারা জানিয়েছেন, এধরণের অভিযোগ প্রায়শই শোনা যেত। তারমধ্যে শুক্রবার আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারীদের গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন যুবক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। ফোন চুরি করে সেগুলি চোরাপথে বাংলাদেশে পাচার করত ওই তিন যুবক। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, ওই তিন যুবক গাড়িতে করে যাবার সময় পুলিশ তাদের থামায় এবং তল্লাশি করে। তল্লাশির পরই তাদের কাছ থেকে একাধিক নামী দামি কোম্পানির ফোন উদ্ধার করা হয়। সেই ফোনগুলির বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এরপরই পুলিশি তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে আরও জানা গেছে- কলকাতা, নিউ টাউন, কামারহাটি, তপসিয়া সহ রাজ্যের একাধিক জায়গা থেকে চুরি ও ছিনতাই করা ফোন চোরাপথে কিনে তা অবৈধভাবে বাংলাদেশে পাচার করত ধৃত তিন যুবক। ইতিমধ্যেই শনিবার ধৃত ৩ যুবককে বারাসাত জেলা আদালতে তোলা হয়। ধৃত দের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় ।

Continue Reading

Previous: বিজেপি নেতার বিরুদ্ধে বাটনায় মহিলাকে মারধরের অভিযোগ ! ‘তৃণমূলের চক্রান্ত’ বলছেন অভিযুক্ত
Next: ভারতের ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল সন্ত্রাসবিরোধী অভিযান: প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.