Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে শানলেন মোদী; দেশের মানুশের অধিকার লুটতে দেব না, বললেন মোদী

বিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলাকে শানলেন মোদী; দেশের মানুশের অধিকার লুটতে দেব না, বললেন মোদী

Online Desk আগস্ট 22, 2025
modi.png

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলায় আসার আগে বিহারের নির্বাচনী মঞ্চ থেকেই কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সরকারকে। গয়ার সভায় তিনি শুধু বিহারের উন্নয়ন ও আর্থিক প্যাকেজ নিয়েই কথা বলেননি, পাশাপাশি বাংলার পরিস্থিতির দিকেও সরাসরি আঙুল তুলেছেন। মোদীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, আসন্ন বাংলার বিধানসভা ভোটের আগে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি।
সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান, দেশের জমি ও কর্মসংস্থানের সুযোগ কোনওভাবেই অনুপ্রবেশকারীদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আমরা একটিও অবৈধ অনুপ্রবেশকারীকে এদেশে বাস করতে দেব না। আমরা তাদের এদেশে জমি দখল করতে দেব না, চাকরি কেড়ে নিতে দেব না।’’ একইসঙ্গে দেশের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত রাখতে খুব শীঘ্রই জাতিগত জনসংখ্যা গণনা শুরু করার কথাও ঘোষণা করেন তিনি।
বিহারের মানুষকে সতর্ক করে মোদী বলেন, ভোটের সময় বুঝে নিন কোন কোন রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে। তাঁর অভিযোগ, কংগ্রেস ও আরজেডি ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। এঁরা ক্ষমতার জন্য কোনও স্তরে নামতে পারেন, আর তাই বিহারকে তাঁদের ‘অশুভ দৃষ্টি’ থেকে বাঁচাতে হবে।
রাজনৈতিক মহলের মতে, বিহারের মাটিতে দাঁড়িয়েই বাংলার বার্তা দেওয়া কার্যত মোদীর নির্বাচনী কৌশলের অংশ। বাংলায় আসন্ন সফরে দমদমে সভা করার আগে এই বক্তব্য বিজেপি কর্মীদের আরও উত্তেজিত করবে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 181

Continue Reading

Previous: ট্রাম্প মুখ ফেরানোয় ব্রাজিল থেকে সয়াবিন কিনছে চিন, বড় ক্ষতির মুখে মার্কিন কৃষকরা
Next: ভোটার তালিকা সংশোধনের জন্য আধার বৈধ, কমিশনকে জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.