Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • একাধিক গোলের সুযোগ নষ্ট, তবুও সিএফসিকে ৪ গোলে হারালো মোহনবাগান

একাধিক গোলের সুযোগ নষ্ট, তবুও সিএফসিকে ৪ গোলে হারালো মোহনবাগান

Online Desk জুলাই 28, 2023
1000297655.jpg

স্পোর্টস ডেস্ক : মোহনবাগান দিবসের আগেরদিন বড় জয় পেলো গঙ্গাপাড়ের ক্লাব। এদিন বারাকপুরে ক্যালকাটা এফসিকে ৪-১ গোলে গোলে হারলো সবুজ মেরুন ব্রিগেড। যদিও এদিন আরও বড় ব্যবধানে জিততে পারতো তারা। মিস হয় একাধিক গোলের সুযোগ।মোহনবাগান দিবসের জন্য ম্যাচ তাঁদের ঘরের মাঠে না হয়ে বারাকপুরে হয়। এদিন ম্যাচের ৩১ মিনিটে গোলের খাতা খোলে মোহনবাগান।ইনসাইডে এসে আউট সাইডে ডচ করে দুর্দান্ত গোল করলেন বাগানের সুহেল ভাট । বল আটকাতেই পারলেন না বিপক্ষ দলের গোলরক্ষক। এরপরে ৪০ মিনিটে সমতা ফেরালো ক্যালকাটা এফসি দূরপাল্লার শটে গোল করলেন অ্যালেক্স আকাশ মন্ডল।গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত সেলিব্রেশন করেন তিনি । এরপর প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ফেললেন সুহেল। তিনিও রোনাল্ডোর মত সেলিব্রেশন করেন ।হাফটাইমের পরে ৫২ মিনিটে বাগানের ফারদিন আলি মোল্লা দুরন্ত শট নিলে সেটা একটুর জন্য বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। কিছু সেকেন্ড পরেই আবার বাগানের টাইসন বল নিয়ে ক্যালকাটা এফসি বক্সে ঢুকে সুহেলকে পাস দিলে সুহেল বলের কাছে পৌঁছতে পারেননি। নিশ্চিত গোল মিস হয়।৫৫ মিনিটে ফের গোলের সুযোগ নষ্ট টংসিনের সাজানো পাস থেকে গোল করতে পারলেন না ফারদিন আলি মোল্লা ।ম্যাচের ৫৮ মিনিটে ফের বক্সে গিয়ে চাপে পড়ে গোল করতে ব্যর্থ হন ফারদিন। তবে ৬৭ মিনিটে টাইসনের বাড়ানো পাসে একসন গোল করে দলের তৃতীয় গোল করেন । ৩ মিনিট পরে টাইসনের পাসে নিজের হ্যাটট্রিক মিস করলেন সুহেল। বল পোস্টের পাস থেকে বেরিয়ে যায়।৭৭ মিনিটে নওরেমের পাস থেকে গোল মিস করলেন ফারদিন। তবে ৭৮ মিনিটে একসন জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে যান। ম্যাচ শেষের কিছুক্ষণ ফের নিশ্চিত গোলের সুযোগ তথা নিজের হ্যাটট্রিক মিস করেন সুহেল। ম্যাচের সেরা হলেন সুহেলই।ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে। অনেক কম সময়ের ব্যবধানে ম্যাচ পরিবর্তন হওয়ায় মাঠে তুলনামুলক দর্শক কম হয়।

Post Views: 87

Continue Reading

Previous: সৌদিতে বসে পঞ্চায়েতে মনোনয়ন, প্রার্থীকে ডেকে পাঠালো সি আই ডি
Next: দীর্ঘক্ষণ জলে থেকে বাড়ছে স্ত্রী রোগের সম্ভাবনা?

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.