Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শিল্ড চ্যাম্পিয়ন বাগান, নকআউটের সূচি প্রকাশ আইএসএলের

শিল্ড চ্যাম্পিয়ন বাগান, নকআউটের সূচি প্রকাশ আইএসএলের

Online Desk এপ্রিল 17, 2024
FB_IMG_1713242291368.jpg

স্পোর্টস ডেস্ক :মুম্বই’কে ২-১ গোলে হারিয়ে লিগের ফার্স্টবয় হয়ে গিয়েছে আন্তনিও লোপেজ হাবাসের দল। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে বাণিজ্যনগরীর দল। ফলে এই দু’দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বাকি চারটি দলকে নকআউট খেলে পরবর্তী রাউন্ডে পৌঁছতে হবে। চলতি মরসুমে আইএসএলের নক আউট পর্ব শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। নক আউট ১-এ মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha Fc) ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। কলিঙ্গ স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে সের্জিও লোবেরার দল। নক আউট ২-এর ম্যাচটি হবে ২০ এপ্রিল। এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচটি হবে গোয়ার ঘরের মাঠে। অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেমিফাইনাল থেকে হবে দুই লেগের ম্যাচ। প্রথম সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৩ এপ্রিল। নক আউট ১-এর জয়ী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। যদিও প্রথম সেমিফাইনালে বিপক্ষের ডেরায় খেলতে যেতে হবে সবুজ-মেরুন’কে। ২৮ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচটি হবে যুবভারতীতে। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটির প্রতিপক্ষ নক আউট ২-এর জয়ী দল। ২৪ এপ্রিল বিপক্ষের ঘরের মাঠে খেলতে নামবে মুম্বই। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল এবং ফাইনাল হবে ৪ মে। কিন্তু লিগের শেষ ম্যাচটি কোথায় হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়।

Post Views: 71

Continue Reading

Previous: ফর্ম আকাশচুম্বী, বিশ্বকাপ দলে কি সুযোগ হবে নারিনের!
Next: রামনবমীতে সৌজন্যের ছবি শিলিগুড়িতে

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.