Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দুর্গাপুরে মোহনবাগান রাস্তা উদ্বোধন ব্যারেটোর হাতে

দুর্গাপুরে মোহনবাগান রাস্তা উদ্বোধন ব্যারেটোর হাতে

Online Desk ডিসেম্বর 4, 2023
FB_IMG_1701615259856.jpg

স্পোর্টস ডেস্ক :-শিলিগুড়ির পরে এবার মোহনবাগানের নামে এ রাজ্যে আরও একটি রাস্তার নাম । রবিবার দুর্গাপুরে হয়ে গেল নতুন মোহনবাগান এভিনিউ উদ্বোধন। শুক্রবার মোহনবাগানের কার্যকরী কমিটি বৈঠকে র পরে মোহনবাগানের নামে এই রাস্তা উদ্বোধন হওয়ার কথা জানিয়েছিলেন সচিব দেবাশীষ দত্ত। এদিন দুর্গাপুর নগর নিগমের সহায়তায় সেই রাস্তার উদ্বোধন করা হল। এই রাস্তার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি মোহনবাগান ফুটবলার জোসে রামিরেজ ব্যারেটো, মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত এবং অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে এসে ব্যরেটো বলেন,”এর রাজ্যের মানুষের সঙ্গে তার সম্পর্ক একেবারেই আলাদা। মোহনবাগানে খেলার সময় থেকে আমি যে ভালোবাসা সকলের থেকে পেয়ে আসছি তাতে আমি অভিভূত। আমি যতবার বাংলায় আসি, মনে হয় যেন নিজের আর একটা ঘরে আমি ফিরলাম।”
খুশি মোহনবাগান সমর্থকরা। এদিকে শনিবার ঘরের মাঠে লজ্জার হারে এএফসি কাপ থেকে বিদায় নেওয়ার পর আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান। শনিবার ওড়িশায় হায়দরাবাদকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন। গোল করেন ব্র্যান্ডন হ্যমিল এবং আশিস রাই। ম্যাচের ৮৫ মিনিটে সাহালের থ্রু ধরে ডান পায়ের কোনাকুনি শটে সেকেন্ড পোস্টে রাখেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন আশিস। ৯০+৬ মিনিটে হুগোর শট বাঁচায় হায়দরাবাদ গোলকিপার। ফিরতি বলে ব্যবধান বাড়ান আশিস। দুই ডিফেন্ডারের গোলে জয়ে ফিরল সবুজ মেরুন। আইএসএলে টানা পাঁচ জয় মোহনবাগানের। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ওড়িশাকে টপকে তিন নম্বরে উঠে এল কলকাতার প্রধান। এএফসির ব্যর্থতা ঝেড়ে ফেলে এক মাস পর আইএসএল খেলতে নেমেই সাফল্য।

Post Views: 68

Continue Reading

Previous: ডায়মন্ডহারবারের বেহাল সেতু নিয়ে সমস্যায় এলাকাবাসীরা
Next: ম্যাচ একাই ডুবিয়ে দেন অবশেষে, ম্যাচ জেতানোর নায়ক হয়ে কী বললেন অর্শদীপ!

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.