Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাবলুময় মোহনবাগান দিবস, আবেগপ্রবণ জামাই সুনীল

বাবলুময় মোহনবাগান দিবস, আবেগপ্রবণ জামাই সুনীল

Online Desk জুলাই 29, 2023
1000298729.jpg

স্পোর্টস ডেস্ক :আজ মোহনবাগান দিবসের প্রথম দিনের অনুষ্ঠান শুধুই ‘ঘরের ছেলে বাবলু’ময়। এদিন সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ প্রকাশ করা হল। একঝাঁক প্রাক্তন ফুটবলার ছাড়াও ছিলেন সুব্রতর জামাই এবং ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ছিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সুজিত বসু ঘোষণা করে জানান, সল্টলেকের HB ব্লকের ফুটবল মাঠটি সুব্রতর নামে করা হবে। সুনীল মঞ্চে উঠে স্পষ্ট বাংলায় বলেন,আমার ট্রেনিং অনেকদিন শেষ হয়ে গিয়েছে। তাই হয়ত বাংলাটা খানিকটা ভুলে গিয়েছি। তবে বাংলায় বলার চেষ্টা করব। প্রথমেই বলব যে বাবলুদার খেলা খুব বেশি দেখিনি। কারণ যখন উনি খেলতেন, সেই সময় আমি জন্মাইনি। আর পরে খুব বেশি একটা ভিডিয়ো খুঁজে পাইনি। তবে এটুকু বলতে পারি, দিল্লি থেকে আমি যখন প্রথমবার আসি, তখন মোহনবাগানের এই ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমি খুব বেশি জানতাম না। এই মানুষটাই (সুব্রত ভট্টাচার্য্য) আমাকে মোহনবাগান সম্পর্কে চিনতে এবং জানতে সাহায্য করেছে।’সবসময় আমাকে একটাই কথা বলেছে যে নিজের সেরাটা দাও, ক্লাবের জন্য খেলো, জার্সির জন্য খেলো। এটাই ওঁর থেকে শিখেছিলাম আমি। সুব্রত ভট্টাচার্য যেভাবে মোহনবাগানকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে কি না জানি না। আজ সোনম আর সাহেব আসতে পারেনি। শেষকালে এটুকু বলতে হবে যে মোহনবাগান মানে সুব্রত ভট্টাচার্য, আর সুব্রত ভট্টাচার্য মানেই মোহনবাগান।’

Post Views: 114

Continue Reading

Previous: দিল্লিতে বাঙ্গালী অভিনেত্রী পায়েল সরকারের বাজিমাত
Next: এখনো ভেন্টিলেশনে রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.