Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নির্বাচন এড়িয়ে নতুন অন্তর্বর্তী সরকার চাইছেন ইউনূস ! ঘুর পথে কি ক্ষমতা ধরে রাখার কৌশল ?

নির্বাচন এড়িয়ে নতুন অন্তর্বর্তী সরকার চাইছেন ইউনূস ! ঘুর পথে কি ক্ষমতা ধরে রাখার কৌশল ?

Online Desk মে 23, 2025
m.jpg

ওঙ্কার ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। বৃহস্পতিবার রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন। তার আগে ওই দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন ইউনূস। সেখানেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন বলে খবর। সূত্রের খবর, বৈঠকেই ইউনূস নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন ইউনূস। ভাষণের খসড়াও এক পর্যায়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। কোথায় কী সমস্যা হচ্ছে, দেশের মানুষের কাছে তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে পরে জাতির উদ্দেশে ভাষণের সিদ্ধান্ত স্থগিত হয়। পরে তা নিয়ে আবার আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পরেও ইউনূস তাঁর উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সূত্রের খবর, সেখানেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তাঁর কাজে নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে।

ইউনূস একাধিক বার প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। কিন্তু এই নির্বাচন নিয়েও বৃহস্পতিবারের বৈঠকে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। দেশের যা পরিস্থিতি, তাতে নির্বাচন হলে তা আদৌ অবাধে এবং সুষ্ঠু ভাবে হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন খোদ প্রধান উপদেষ্টাই। সূত্রের খবর, ভোটে ব্যালট ছিনতাই আটকানো যাবে কি না, পুলিশ আদৌ ব্যালট ছিনতাই আটকাতে পারবে কি না, ইউনূস নিজেই তা নিয়ে সন্দিগ্ধ। এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যর্থতা, কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থতার দায় তিনি নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন।

গত ৫ অগস্ট গণআন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তিনি ভারতে চলে আসেন। তার পর ৮ অগস্ট ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখন তারাই ক্ষমতায়। কথা ছিল, প্রয়োজনীয় কিছু সংস্কারের পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এখনও কোনও নির্বাচন হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেছে। তাদের বক্তব্য, ন্যূনতম সংস্কার করেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করুক। বাকি সংস্কারের কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হোক। রাজনৈতিক দলগুলির চাপ, সরকারি কাজে অসহযোগিতা নিয়ে বিরক্ত ইউনূস তাই দায়িত্ব ছাড়তে চাইছেন, মত বিশেষজ্ঞদের একাংশের। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ইউনূসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আলোচনার পর্যায়ে রয়েছে।

Post Views: 221

Continue Reading

Previous: বদল হচ্ছে শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক? বলিউড শেহেনশা’র চেয়ার দখল করবে ভাইজান?
Next: এসএসকেএম-এর ডাক্তারের নাম করে চলছে রোগী চিকিৎসা , আদতে হাতুড়ে চিকিৎসক

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.