Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের বাংলাদেশী সন্দেহে ওড়িশায় গণপিটুনির শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

ফের বাংলাদেশী সন্দেহে ওড়িশায় গণপিটুনির শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

Online Desk জানুয়ারি 5, 2026
migrant-worker.jpg

ওঙ্কার ডেস্কঃ ওড়িশায় বাংলাদেশী সন্দেহে পরিযায়ী শ্রমিকদের হেনস্তার খবর নতুন নয়। বিগত কিছুমাস ধরে, একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। আবারও সেই ওড়িশায় বাংলাদেশী সন্দেহে গণপিটুনির শিকার হলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে সম্বলপুরে। গুরুতর জখম শ্রমিকের নাম ইজাজ আলি। তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাজিনগরের বাসিন্দা। অভিযোগ, দুষ্কৃতীদের মারে হাত ভেঙেছে তাঁর।
স্থানীয় সূত্রের খবর, রোজগারের আশাইয় প্রায় ২ মাস আগে সম্বলপুরে যান ইজাজ। তিনি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, গত ২৪ ডিসেম্বর রাতে কয়েক জন দুষ্কৃতী আচমকাই তাঁর ঘরে এসে বেধড়ক মারধর শুরু করে। ইজাজের একটি হাত ভেঙে যায়। শুধু তাকেই নয়, আরও কয়েকজন পরিযায়ী শ্রমিককে মারধর করে দুষ্কৃতীরা। তিনি কোনওক্রমে বাড়ি ফিরেছেন।
ইজাজের মা ফিরদৌসি বিবি বলেন, ‘নিয়মিত ওষুধ কিনতে অনেক টাকা খরচ হচ্ছে। বাড়িতে বৌমা ও ছোট নাতি-নাতনি রয়েছে। তাদের পড়াশোনার খরচ রয়েছে। সব দিক কী ভাবে সামলাব বুঝতে পারছি না। আর্থিক সমস্যার কথা পুরপ্রধান ও কাউন্সিলারকে জানিয়েছি। কিন্তু কেউ খোঁজ নেননি।’
তবে এই বিষয়ে ধুলিয়ানের পুরপ্রধান মহম্মদ ইনজামুল ইসলাম জানান, ‘ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন না। ফলে যাওয়া হয়নি। তিনি ফিরে এসেছেন। তাঁকে সঙ্গে নিয়ে মঙ্গলবার আহত শ্রমিকের বাড়িতে যাব।’

Post Views: 239

Continue Reading

Previous: এবার sir শুনানিতে ডাক পেলেন সামি
Next: দিল্লি দাঙ্গা কাণ্ডে জামিন পেল না উমর খালিদ, আবেদন খারিজ করল শীর্ষ আদালত

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.