Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামী, আতঙ্কে মুর্শিদাবাদ

সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন স্বামী, আতঙ্কে মুর্শিদাবাদ

Online Desk জুন 16, 2025
stabbing.png

তাপস ঘোষ, মুর্শিদাবাদ : তিন সন্তানের চোখের সামনেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দীর্ঘদিন পর গভীর রাতে গোপনে বাড়ি ফিরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করেই চম্পট দিল অভিযুক্ত। চোখের সামনে মায়ের নৃশংস মৃত্যু দেখে আঁতকে উঠল তিন নাবালক ছেলে। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক সোরগোল পড়েছে মুর্শিদাবাদের সূতি থানার আহিরন মাঠপাড়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রেশমি বিবি(২৩)। তাঁর বাড়ি সূতি থানার আহিরন মাঠপাড়ায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ বলেন, কোন লিখিত অভিযোগ হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি কেস রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, গত তিন মাস থেকে বাড়িতে আসেনি অভিযুক্ত। এমনকি ঈদেও বাড়ি ফেরেনি সে। রবিবার গভীর রাতে হঠাৎ বাড়িতে আসে অভিযুক্ত স্বামী মসিবুল শেখ। তারপর স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। দম্পতির মধ্যে হাতাহাতি শুরু হয় বলেও জানা গিয়েছে। সেইসময় ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে স্ত্রীকে খুন করার সময় কার্যত ঘরেই ছিল দম্পতির ছোট ছোট তিন সন্তান। চিৎকার করতে গেলে তাদেরকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয় হয়। বাবার ভয়ে হাত দিয়ে মুখ চাপা দেয় তিনজন। যদিও খুনের পরেই স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। অভিযুক্ত পালিয়ে যেতেই বাচ্চারা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই বিষয়টি লক্ষ্য করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার অন্তর্গত আহিরন ফাঁড়ির পুলিশ। ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করার পাশাপাশি অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ। এদিকে মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী একযোগে এই নৃশংস খুনে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন।

Post Views: 317

Continue Reading

Previous: আমের ডালিতে মদ পাচার করতে গিয়ে পুলিশের জালে যুবক,উদ্ধার ১৯০০০ টাকার মদ
Next: স্থানীয় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ টোটোচালক, চাঞ্চল্য মালদহের কালিয়াচকে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.