Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ওয়াকফ হিংসায় কুপিয়ে খুন বাবা-ছেলেকে,১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

ওয়াকফ হিংসায় কুপিয়ে খুন বাবা-ছেলেকে,১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

Online Desk ডিসেম্বর 22, 2025
11111.jpg

ওঙ্কার ডেস্কঃ গত এপ্রিলে জাফরাবাদে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল। ওয়াকফ আইনের প্রতিবাদের মাঝে পড়ে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলের মৃত্যুতে ১৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। গত সপ্তাহে শুনানি শেষ হওয়ার পর সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। আগামী মঙ্গলবার তাদের সাজাঘোষণা হবে।
এপ্রিলে ওয়াকফ আইন লাগু হওয়ার পর তার বিরোধিতায় পথে নেমেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সামশেরগঞ্জের জাফরাবাদে এই ওয়াকফ হিংসার প্রতিবাদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক না থাকলেও প্রাণ গিয়েছিল স্থানীয় দাস পরিবারের বাবা-ছেলের। অভিযোগ ওঠে, বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়।
হত্যাকাণ্ডের তদন্তে সিট গড়া হয়। একে একে গ্রেপ্তার হতে থাকে অভিযুক্তরা। শুরু হয় বিচারপ্রক্রিয়া। সোমবার দোষীদের তরফে আইনজীবী জানিয়েছেন, সাজা ঘোষণার পর প্রয়োজনে উচ্চতর আদালতের আপিল করতে পারেন। বাবা ছেলে খুনে ১৩ জন দোষী সাব্যস্ত হওয়ায় আশ্বস্ত দাস পরিবার।

Post Views: 260

Continue Reading

Previous: মঞ্চে মাইক খারাপ! মেজাজ হারিয়ে মমতা বললেন, অ্যাকশন নেব
Next: টলিপাড়ায় ফের বিচ্ছেদ, বিচ্ছেদের সিদ্ধান্ত শ্রীনন্দা শঙ্কর ও জেভ’এর

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.