Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • অরাজনৈতিক আন্দোলনে গৈরিক তৎপরতা

অরাজনৈতিক আন্দোলনে গৈরিক তৎপরতা

Online Desk আগস্ট 10, 2025
eee.jpg

বিপ্লব দাশ : নবান্ন অভিযানের জেরে কলকাতার কয়েক ঘন্টা কার্যত স্তব্ধ হল। আর জি কর কাণ্ডে জন জীবনে এক বছর আগেকার ক্লেদ, ক্রোধ, যন্ত্রণা, আবেগ এবং থিতিয়ে পড়া প্রত্যাশকে উস্কে দিতে অভয়ার বাবা মায়ের ডাকে তৎপর হয়েছিল বিজেপি, বলা ভালো শুভেন্দু অধিকারীর তৎপরতায় বিজেপি। কলকাতা ও হাওড়ার বিভিন্ন পয়েন্ট থেকে এই অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। হলও। পুলিশও প্রস্তুত ছিল। সেটাও দেখা গেল। কিন্তু এই অভিযানের যে ছবি উঠে এল তা নিয়ে এবার শুরু হয়েছে কাটাছেঁড়া। সম্পূর্ণ অরাজনৈতিক অভিযান বা আন্দোলনে কেন এত রাজনৈতিক রঙ, রাজনৈতিক বিতর্ক, জবাব, পাল্টা জবাব এবং কখনো কখনো তাচ্ছিল্য ও প্রতিহিংসা; কেন এই সব উঠে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় একই দিনে অভয়াকে নিয়ে দুটি অভিযান। এক, অভয়ার বাবা-মায়ের ডাকে নবান্ন অভিযান। দুই, অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান। এখানেও বিভ্রান্তি ও কৌতুহল দুটোই কাজ করছে। সর্বপরি, উদ্দেশ্য যদি এক হয় তাহলে এই বিভেদ কেন ? এখানেই উঠে আসছে অরাজনৈতিক কর্মসূচির মধ্যে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব। বাংলার সাধারণ মানুষ জেনেছিল অভয়া তাঁদের জাঈবনযাপনের নিরাপত্তাহীনতার প্রতীক। অভয়া হয়ে উঠেছিল তাঁদের গৃহকোণের অরক্ষিতা। তাই এক বছর আগে বিশ্ব দেখেছিল বাঙালির স্বতঃপ্রণোদিত জনজাগরণ। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, রাত জেগে বিচারের দাবি জানিয়েছিলেন। একবছর পর তার এই দ্বিখণ্ডিত রূপ দেখে অবশ্যই বিস্ময় জাগে। একই সঙ্গে হতাশ নিশ্চয়ই গেরুয়া ব্রিগেড। অভয়ার বাবা মাকে সামনে রেখে তাঁরা যে রাজনৈতিক হিসেব করেছিল, সেখানে লাভের খতিয়ান খুবই নগণ্য। বরং সাধারণ মানুষের কাছে অভয়া আন্দোলনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তিও তৈরি করে দিয়ে গেল এই নবান্ন অভিযান।

Post Views: 217

Continue Reading

Previous: রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে
Next: মোদির চিন সফরের আগে পাকিস্তানের হাতে চীনা যুদ্ধবিমান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েনের আঁচ

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.