Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিল্লি পুলিশের দাদাগিরি, রাজধানীতে বঙ্গভবন পাহারায় পুলিশের বিশেষ দল পাঠাল নবান্ন

দিল্লি পুলিশের দাদাগিরি, রাজধানীতে বঙ্গভবন পাহারায় পুলিশের বিশেষ দল পাঠাল নবান্ন

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্ক: অমিত শাহের দিল্লি পুলিশের দাদাগিরির জের। চরম পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রীর। দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করতে এবং সেখানে থাকা এসআইআর দুর্গতদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা থেকে রাজ্য পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রের খবর, সোমবার রাতেই রাজ্য পুলিশের মোট ২২ জনের একটি বিশেষবাহিনী দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। এই দলে যেমন পুরুষ ও মহিলা পুলিশকর্মী রয়েছেন, তেমনই থাকছেন র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফের দ্বিতীয় ব্যাটালিয়নের সদস্যেরাও। জানা গিয়েছে, সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পীযূষ পাণ্ডে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাঁর নির্দেশেই এই বিশেষ দলটি গঠন করা হয়েছে। রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার দাবি, দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না নবান্ন।
দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাত নতুন মাত্রা নিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লিতে তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে, আধিকারিকদের কাজেও বাধা দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, একটি রাজ্য সরকারের প্রতিনিধিদের প্রতি এ ধরনের আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। দিল্লি পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী।
নবান্নের একাংশের মতে, দিল্লি পুলিশের সঙ্গে সংঘাতে না গিয়ে রাজ্য নিজের দায়িত্বে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে এই ঘটনায় বিজেপির কটাক্ষ করেছে মমতাকেই।বিজেপির দাবি, এই সিদ্ধান্ত কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও তীব্র করবে। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সময়ে দিল্লিতে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি ও বৈঠক ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে। দেশের কোনও রাজ্যের সঙ্গে দিল্লি পুলিশের এমন সংঘাতের ঘটনা আগে কখনও ঘটেছে, বলে মনে করতে পারছেন না জাতীয় রাজনীতি বিশ্লেষকরা।

Post Views: 92

Continue Reading

Previous: রাজ্যে আর কত দিনের অতিথি শীত? কি জানাচ্ছে হাওয়া অফিস!
Next: ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত, মোদীর সঙ্গে কথা বলে ঘোষণা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.