Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরি হারাদের ঐক্যমঞ্চের ডাকে ২১ এপ্রিল নবান্ন অভিযান

চাকরি হারাদের ঐক্যমঞ্চের ডাকে ২১ এপ্রিল নবান্ন অভিযান

Online Desk এপ্রিল 5, 2025
Nabanna-Avijan.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি মাসেই রাজপথে নামতে চলেছেন ২০১৬-র এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো হাজার হাজার প্রার্থী। ২১ এপ্রিল নবান্ন অভিযান কর্মসূচির ডাক দিয়েছ ‘বঞ্চিত চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। তাঁদের দাবি, বহুবার প্রশাসনের দ্বারে গিয়েও সাড়া মেলেনি। এবার আর আশ্বাসে নয়, তারা চায় স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ।

প্রসঙ্গত, ২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেয়। এই রায়ে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী। এরপরেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করলেও, বৃহস্পতিবার শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ে বাতিলই থেকে যায় সেই নিয়োগ।

এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভে ফুঁসছে চাকরি হারানো প্রার্থীদের একাংশ। ঐক্যমঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ইতিমধ্যেই একাধিক সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার পরিকল্পনা রয়েছে।

মঞ্চের এক নেতা বলেন, “এর আগেও আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে মানবিক আবেদন করেছি। কিন্তু তাঁকে অমানবিক বলতেই বাধ্য হচ্ছি। শুধু প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তবায়ন। চাকরি ফিরে পেতে লড়াই চলবে।”

একইসঙ্গে স্পষ্ট ডেডলাইনও দিয়েছেন আন্দোলনকারীরা। জানানো হয়েছে, পয়লা বৈশাখ—অর্থাৎ ১৫ এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যদি প্রতিটি মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় না বসে এবং কোনও সমাধানে না পৌঁছায়, তাহলে নির্ধারিত তারিখেই নবান্ন অভিযান হবে এবং আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে ঐক্যমঞ্চ। শিক্ষাক্ষেত্রে এ এক নজিরবিহীন ঘটনা। আদালতের রায়ে যাঁদের চাকরি চলে গেছে, তাঁদের জীবিকা ফিরে পাওয়ার দাবিতে এমন আন্দোলন কী মোড় নেয়, এখন তাকিয়ে রাজ্যবাসী।

Post Views: 226

Continue Reading

Previous: সংশোধিত বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি ওয়াকফ বোর্ড
Next: এত মাখামাখির কী ছিল ! ছেলের “গেহরাইয়াঁ” দেখে কেন নাক সিটকোলেন সিদ্ধান্তের বাবা ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.