Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংশোধিত বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি ওয়াকফ বোর্ড

সংশোধিত বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি ওয়াকফ বোর্ড

Online Desk এপ্রিল 5, 2025
20250401_155042.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল সংসদের উভয় কক্ষে পাশ হয়ে গিয়েছে। মোদী সরকার এবার বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠাবে। দেশের সাংবিধানিক প্রধান সেই বিলে সই করলে তা আইনে পরিণত হবে। লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীদের আপত্তি কানে তোলেনি কেন্দ্রের শাসকজোট। এবার এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল দিল্লি ওয়াকফ বোর্ড।

দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা আপ বিধায়ক আমানতুল্লাহ খান। তাঁর দাবি মোদী সরকার যে ওয়াকফ বিল পাশ করিয়েছে তাতে স্পষ্ট ভাবে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার খর্ব করবে। এই বিলের ফলে মুসলিমরা দাতব্য প্রতিষ্ঠান চালানোর অধিকার হারাবে।

উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি।

প্রসঙ্গত, আইন সংশোধন করে ১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু ৩০ বছর পর নরেন্দ্র মোদীর সরকার তৃতীয় বার ক্ষমতায় এসে যে বিল পাশ করাল, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বদলে যাবে এর ফলে। নতুন এই বিল আইনে পরিণত হলে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলাশাসক বা সম পদমর্যাদার আধিকারিক। দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের দাবি এর ফলে মুসলিমরা অধিকার হারাবে। এখন শীর্ষ আদালত এই বিল নিয়ে কী রায় দেয় সেদিকেই তাকিয়ে সংখ্যালঘুরা।

Post Views: 121

Continue Reading

Previous: নবরাত্রির প্রথম দিনে পিরিয়ড—আত্মঘাতী মহিলা সামাজিক ট্যাবু না কি পরিকল্পিত খুন ?
Next: চাকরি হারাদের ঐক্যমঞ্চের ডাকে ২১ এপ্রিল নবান্ন অভিযান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.