Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নবরাত্রির প্রথম দিনে পিরিয়ড—আত্মঘাতী মহিলা সামাজিক ট্যাবু না কি পরিকল্পিত খুন ?

নবরাত্রির প্রথম দিনে পিরিয়ড—আত্মঘাতী মহিলা সামাজিক ট্যাবু না কি পরিকল্পিত খুন ?

Online Desk এপ্রিল 5, 2025
Navaratri.jpg

ওঙ্কার ডেস্ক : নবরাত্রির প্রথম দিনেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশের কানপুর শহরে দুই সন্তানের মা, প্রিয়াঞ্জা সোনি, বয়স ৩৬ বছর, আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারণ হিসেবে উঠে আসছে—পিরিয়ড। হ্যাঁ, এখনও ২০২৫ সালে দাঁড়িয়েও সমাজের একাংশে ঋতুমতী নারীকে পূজায় নিষিদ্ধ মানা হয়। কিন্তু এই মৃত্যু কি শুধুই সামাজিক ট্যাবুর বলি ? নাকি এর নেপথ্যে রয়েছে আরও কিছু ?

প্রিয়াঞ্জার স্বামী জানান নবরাত্রির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। ফুল, ফল, প্রদীপ, মিষ্টি—সব কিছু গোছানো ছিল তাঁর। কিন্তু ৩০ এপ্রিল, নবরাত্রির প্রথম দিন আচমকাই তাঁর পিরিয়ড শুরু হয়। স্বামী মুকেশ সোনির কথায়, “ও খুবই মন খারাপ করছিল। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই মানছিল না।”সেদিন‌ই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রিয়াঞ্জা। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে বাপের বাড়ি পাঠানো হয় মানসিক স্বস্তির জন্য।

সাদা চোখে এটুকু দেখা গেলেও সন্দেহ দানা বাঁধে। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। উপসর্গ বমি, পিঠে ব্যথা। এই উপসর্গগুলোই সন্দেহ জাগায় ! তবে কী বিষক্রিয়া ? অবস্থার অবনতি হলে অবশেষে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অক্সিজেন সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। সময় ছিল মাত্র ১৫–২০ মিনিট। গোটা ঘটনাটাই সন্দেহের চোখে দেখছেন প্রতিবেশিরা। যদিও প্রিয়াঞ্জার স্বামীর দাবি, “ও জুস আনতে পাঠিয়েছিল, “ফিরে এসে দেখি ওর শ্বাসকষ্ট হচ্ছে।” প্রশ্ন উঠছে, বিষ খাওয়ার এতদিন পর এমন মৃত্যু স্বাভাবিক ? নাকি বিষ ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করছিল ? নাকি দ্বিতীয়বার বিষ প্রয়োগ করা হল ?

নাকি সত্যি সত্যি সামাজিক ট্যাবু ও মানসিক অবসাদই প্রিয়াঞ্জাকে শেষ করে দিল। ছোটবেলা থেকে গেঁথে দেওয়া “ঋতুকালে পূজো করা যায় না”, “তুমি অপবিত্র”—এই ধারণাগুলিই তাঁর মনের ভিতরে বিষ বুনে গেছিল।

বর্তমান ঘটনাটি তদন্তাধীন। তবে এটি নিছক একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং সমাজের গায়ে লেগে থাকা কুসংস্কারের ছায়া। প্রশাসনের উচিত দ্রুত ফরেনসিক রিপোর্ট সামনে আনা, যাতে সত্যটা জানা যায়—এ মৃত্যু আদৌ আত্মহত্যা কি না।

প্রিয়াঞ্জার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। তারা বা ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনও ‘ট্যাবু’র বলি না হয়, সেটাই হোক আমাদের সবার লক্ষ্য।

Post Views: 149

Continue Reading

Previous: সল্টলেকে তরুণীর মৃত্যুতে ফের প্রশ্নের মুখে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নগর পরিকল্পনা
Next: সংশোধিত বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি ওয়াকফ বোর্ড

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.