Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মানবতার লড়াইয়ে কঙ্গোয় জঙ্গিদমন, বঙ্গসন্তানের কৃতিত্বে কুর্নিশ রাষ্ট্রসঙ্ঘের

মানবতার লড়াইয়ে কঙ্গোয় জঙ্গিদমন, বঙ্গসন্তানের কৃতিত্বে কুর্নিশ রাষ্ট্রসঙ্ঘের

Online Desk এপ্রিল 22, 2025
Congo-Nadia-SUKLA.jpg

সুরজিৎ দাস, নদিয়া : পড়ানোর পাঠ ফেলে একদিন যিনি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, আজ তিনিই রাষ্ট্রসঙ্ঘের কুর্নিশপ্রাপ্ত শান্তিরক্ষী। নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বাসিন্দা অরুণাভ মুখোপাধ্যায়ের সাহস ও নিপুণতায় কাঁপছে কঙ্গোর জঙ্গি গোষ্ঠী। আর তাঁর মানবিকতায় উজ্জ্বল মানবতার প্রতীক হয়ে উঠেছে এক বঙ্গসন্তান।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে এক সময় যোগ দিয়েছিলেন বিএসএফে। আজ তিনি রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনের গর্ব। যুদ্ধবিধ্বস্ত মধ্য আফ্রিকার কঙ্গোতে শান্তি ফেরানোর অভিযানে অসাধারণ ভূমিকার জন্য রাষ্ট্রসঙ্ঘের ‘পিস কিপিং মেডেল’ উঠল তাঁর হাতে। এক বছরের বেশি সময় ধরে কঙ্গোয় শান্তিরক্ষার দায়িত্ব সামলাচ্ছেন অরুণাভ। বন্দুক হাতে যেমন দক্ষ যোদ্ধা, তেমনই খাদ্য, ওষুধ পৌঁছে দিয়ে তিনি হয়ে উঠেছেন সহানুভূতির দূত।
২০২৪ সালের মে মাসে রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে কঙ্গোতে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বিএসএফের ১৬০ সদস্যের বিশেষ দল। ২১ জন মহিলা জওয়ান-সহ সেই দলে ছিলেন অরুণাভও। কঙ্গোর এম-২৩ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষে নেতৃত্ব দিয়ে পরপর সাফল্য এনে দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে পিছিয়ে গেছে ভয়ঙ্কর সশস্ত্র সংগঠন। সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করে এলাকায় ফেরানো হয়েছে শান্তির নিশান।
ফোনে আনন্দবিহ্বল অরুণাভ বলেন, “আমরা এখানে শুধু অস্ত্র হাতে যুদ্ধ করছি না, মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ দায়িত্ব পালন করছি। খাদ্য, ওষুধ, মানবাধিকার—সবচেয়ে জরুরি জিনিসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
নদীয়ার বুক গর্বে ভরে উঠেছে তাঁর এই কৃতিত্বে। শিবনিবাসের এশিয়ার অন্যতম বৃহৎ শিবমন্দিরের সামনে বাড়ি অরুণাভর। বাবা অমিতাভ মুখোপাধ্যায় সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। পরে বিএসএফে ইন্সপেক্টর পদে যোগ দেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। পিতার পথেই পা রেখে অরুণাভও আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন নিজের পরিচয়।
কঙ্গোর সঙ্গে ইতিহাসের সম্পর্ক প্রাচীন। প্রায় সাড়ে তিন হাজার বছরেরও বেশি সময় ধরে সেখানে আদিজনজাতির বসবাস। ১৯৬০ সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা পেলেও শান্তির মুখ দেখেনি দেশটি। বারবার জর্জরিত হয়েছে বিদেশি আগ্রাসনে। দেশের অভ্যন্তরেও জঙ্গিদের তাণ্ডবে বিপর্যস্ত জীবনযাত্রা। আর এর মূলে রয়েছে সে দেশের মাটির তলায় লুকোনো বহুমূল্য খনিজ সম্পদ, যার ওপর চোখ পশ্চিমা বিশ্বের।
এই পরিস্থিতিতেই রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা মিশনে ভারতের তরফে গিয়েছিলেন অরুণাভ। তাঁর নেতৃত্বাধীন বাহিনী শুধু অস্ত্রের জোরে নয়, মানবিকতায় জয় করেছে সাধারণ মানুষের মন। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে অরুণাভর এই স্বীকৃতি নতুন প্রেরণা জোগাবে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর কর্মীদের। বঙ্গসন্তানের এই জয় যেন আরও একবার মনে করিয়ে দেয়—যুদ্ধের মধ্যেও জন্ম নিতে পারে শান্তির আলো।
রাষ্ট্রসঙ্ঘের ‘পিস কিপিং মেডেল’—এ এক অনন্য সম্মান। আর তাতে লেগে রয়েছে রয়েছে নদীয়ার মাটির গন্ধ।

Post Views: 128

Continue Reading

Previous: ‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ অনুষ্ঠানে কলকাতায় হাজির খোদ করিশ্মা কাপুর
Next: কাউকেই ছাড়বো না, হুঁকার চাকরিহারাদের ! পরিস্থিতি ফের অগ্নিগর্ভ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.