Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ অনুষ্ঠানে কলকাতায় হাজির খোদ করিশ্মা কাপুর

‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ অনুষ্ঠানে কলকাতায় হাজির খোদ করিশ্মা কাপুর

Online Desk এপ্রিল 22, 2025
rdtgf.png

ওঙ্কার ডেস্ক: বাঙালি শিল্প-সংস্কৃতির ডাকে বারবারই কলকাতায় চলে আসেন করিশ্মা কাপুর। এর পেছনে কি অন্য কারণ আছে? সোমবারেও আরও একদিন অভিনেত্রী এলেন কলকাতায়। খবর, মহিলাদের ডাকা এক আলোচনাসভায় যোগ দিতেই শহরে এসেছেন।
যে কোনও উজ্জ্বল রং করিশ্মাকে মানায় ভাল। গায়ের রঙে মানান সই পান্না-সবুজ পা ছোঁয়া জ্যাকেট পড়েছেন। সঙ্গে একই রঙের ডিজ়াইনার ট্রাউজার, প্রিন্টেড শার্ট। পনিটেলে লম্বা চুল আটকে তিনি উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। হালকা রূপটানে এখনও তিনি অনন্যা। স্বাভাবিকভাবেই এখানেও অনুরাগীরা তাঁর পিছু ছাড়েননি।

‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ শীর্ষক আলোচনাসভায় নিজের জীবনের নানা গুরুত্বপূর্ণ কথা, অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। কথায় কথায় তিনি জানান, তাঁর ঠাকুরদা রাজ কপূর, প্রপিতামহ পৃথ্বীরাজ কপূর কলকাতায় থাকতেন এক সময়। এখান থেকেই তাঁরা মুম্বই শহরে ভাগ্যপরীক্ষা করাতে গিয়েছিলেন। ফলে, কলকাতার টান বংশগতই। সুযোগ পেলেই তাই এ শহরে আসেন। এ দিন তাঁকে ‘লে গয়ি লে গয়ি’ গানের তালে পা মেলাতে দেখা যায়।

Post Views: 115

Continue Reading

Previous: সৌদির উদ্দেশে রওনা দিলেন মোদী, ৪০ বছরের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর
Next: মানবতার লড়াইয়ে কঙ্গোয় জঙ্গিদমন, বঙ্গসন্তানের কৃতিত্বে কুর্নিশ রাষ্ট্রসঙ্ঘের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.