Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদির উদ্দেশে রওনা দিলেন মোদী, ৪০ বছরের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর

সৌদির উদ্দেশে রওনা দিলেন মোদী, ৪০ বছরের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম জেদ্দা সফর

Online Desk এপ্রিল 22, 2025
20250422_123829.jpg

ওঙ্কার ডেস্ক: সৌদি আরবের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভারত ও সৌদি আরবের মধ্যে কম করে ছয়টি মউ চুক্তি স্বাক্ষরিত হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার বিকেলে জেদ্দায় পৌঁছাবেন। ৪০ বছরের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম জেদ্দা সফর।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সন্ধ্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে ভারতীয় হজযাত্রীদের কোটা-সহ হজ সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, ভারত ও সৌদি আরবের মধ্যে মহাকাশ, জ্বালানি, স্বাস্থ্য, বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে যোগাযোগের দিক থেকে জেদ্দা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে জেদ্দা দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য বন্দর ছিল এবং এটি মক্কার প্রবেশদ্বারও। তাই ওমরাহ এবং হজ্জের জন্য যারা আসেন তারা জেদ্দায় নেমে মক্কায় যান।’

পাশাপাশি আরেকটি সূত্রের খবর, মোদীর সফরে সৌদি আরব ভারতকে তেল রফতানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে। আপাতত দুই দেশের প্রধানের বৈঠকের মধ্যে দিয়ে কী নির্যাস বেরিয়ে আসে সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

Post Views: 182

Continue Reading

Previous: সোনা কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত, দাম ছাড়াল লাখ টাকার গণ্ডি
Next: ‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ অনুষ্ঠানে কলকাতায় হাজির খোদ করিশ্মা কাপুর

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.