Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এইমসে চাকরির টোপ ! কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

এইমসে চাকরির টোপ ! কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

Online Desk ডিসেম্বর 8, 2025
Tanu.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী তনু খাস্তগীর। তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ পরিচিত বলে জানা গেছে। নদিয়ার কল্যাণী বসন্তপুর এলাকার ঘটনা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম করে এইমসে চাকরির টোপ দিয়েছিল এই বিজেপি নেত্রী। ৪ জনের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেত্রীর বিরুদ্ধে।

অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তগীর। তিনি উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের মহিলা মোর্চার জেলা সম্পাদিকা। বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। অভিযোগ, কল্যাণীর সগুনা অঞ্চলের ৪ জন বাসিন্দার কাছ থেকে এই মসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেন তনু খাস্তগীর। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে ২ মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন তনু। কিন্তু ৮ মাস কেটে গেলেও চাকরি হয়নি তাদের। ইব্রাহিম মন্ডল, রিপন দাস, পঙ্কজ দাস নামে তিনজনের কাছ থেকে এইমসে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন ধনু খাস্তগীর।

চাকরিপ্রার্থীরা জানান, “এইমসে আরও একজনের চাকরি করে দেওয়ার নামে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি এইমসে হাজির হন। সেই সময় চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে। কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরিপ্রার্থীরা।

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বারংবার তনু খাস্তগীর নিজের দোষের কথা অস্বীকার করেন। তিনি নিজে বলেন, “গোটা ঘটনায় জড়িত কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।” বিধায়ক ছাড়া ও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম করেছেন এই বিজেপি নেত্রী। এ বিষয়ে তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ জানান, “কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে এর আগেও একাধিকবার বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল টাকা আত্মসাৎ এর। এবার আবারো এই একই অভিযোগ।”

চাকরিপ্রার্থীদের কাছ থেকে যে টাকা তোলা হয় সেটা বিজেপির ওপর মহল পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় বলেও দাবি করেন চঞ্চল দেবনাথ। এ বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা আর না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। সোমবার ধৃত বিজেপি নেত্রী তনু খাস্তগীরকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। চাকুরী প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Post Views: 213

Continue Reading

Previous: বিয়ের পিঁড়িতে এবার অভিনেত্রী মধুমিতা সরকার, কবে বসবে বিয়ের আসর?
Next: সংসদে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি ! প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানালো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.