Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জোরকদমে চলছে ভোট-প্রচার বাম-তৃণমূল–বিজেপির, পাখির চোখ কালীগঞ্জ উপনির্বাচন

জোরকদমে চলছে ভোট-প্রচার বাম-তৃণমূল–বিজেপির, পাখির চোখ কালীগঞ্জ উপনির্বাচন

Online Desk জুন 9, 2025
kaliganj-vote.png

নিজস্ব সংবাদদাতা , নদীয়া : নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের আগে জোরকদমে চলছে বাম কংগ্রেস , বিজেপি ও তৃণমূল প্রার্থীদের নির্বাচনী ভোট প্রচার । আগামী উনিশে জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। অপরদিকে উপনির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এসে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী । জলপথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ।
আগামী উনিশে জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে জোড় কদমে ভোট প্রচার। একদিকে যখন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ তার কর্মী সমর্থককে নিয়ে বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে,তখন অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ , বাম কংগ্রেস মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখও লাগাতার নির্বাচনী ভোট প্রচার করছেন। সোমবার কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় এলাকায় বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থী করছেন নির্বাচনী ভোট প্রচার।
একদিকে যেমন মানুষের সাথে জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, অন্যদিকে বিজেপি প্রার্থী আশীষ ঘোষ তিনিও পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। শুনছেন অভাব অভিযোগ। ভোট প্রচার করছেন বাম কংগ্রেস মনোনীত প্রার্থী কাবিল উদ্দিন শেখও। তিনি কালিগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, এবং ওই বিধানসভার উপনির্বাচনে তিনি যাতে জয়লাভ করতে পারে সেই আবেদন করেন মানুষের কাছে।
সোমবার ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের দাবি, এই উপনির্বাচনে তৃনমূলকেই প্রতিপক্ষ মনে করছেন তিনি। তবে ভোটের লড়াইয়ে ১০০ শতাংশ জয় নিশ্চিত বলে দাবি বিজেপি প্রার্থীর।
অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তার মহিলা কর্মীদের সাথে নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, চাইছেন আশীর্বাদ। বাবার জয়ের ধারা বজায় রেখে তিনিও জয়ী হবেন বোলেই আশাবাদী তিনি।
এখন দেখার ২৩ শে জুন ওই বিধানসভার উপনির্বাচনের ভোট-গণনার দিন কার মুখে ফোটে হাসি। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর সমন্বয়ে চলছে রুট মার্চ। সোমবার সকাল থেকেই নদীপথ থেকে শুরু করে স্থলপথ সব জায়গাতেই একইভাবে চলছে রুট মার্চ।

Post Views: 307

Continue Reading

Previous: ঈদের অনুষ্ঠানে কারাগারে থেকেই নোবেল গেয়ে উঠলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে…..’
Next: বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করার পর দিনই , স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ চা বাগানের শ্রমিকদের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.