Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জগদ্ধাত্রী পূজার ভাসানে ‘আপত্তিকর মন্তব্য’ ! ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানার আইসি বদলের দাবি সুকান্তের

জগদ্ধাত্রী পূজার ভাসানে ‘আপত্তিকর মন্তব্য’ ! ৭২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানার আইসি বদলের দাবি সুকান্তের

Online Desk নভেম্বর 5, 2025
Nadia-2.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ৭২ ঘণ্টার মধ্যে নদিয়ার কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে সরানোর দাবি তুললন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে সেই হুংকার দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, সম্প্রীতি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার ভাসান চলাকালীন কৃষ্ণনগরের একটি বারোয়ারী পুজো কমিটির নাম করে কু-কথা বলেছিলেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমরেন্দ্র বিশ্বাস।

জগদ্ধাত্রী পুজোর ভাসানে আইনশৃঙ্খলা বজায় রাখতে গিয়ে জনতাকে ছাত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর চকেরপাড়ায় দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী তাতে সায় ছিল না খোদ বারোয়ারী কমিটির সদস্যদের। বুধবার কৃষ্ণনগর চকের পাড়া থেকে কোতোয়ালি থানা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি জেলার নেতৃত্ব ও অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। প্রতিবাদ মিছিল শেষ করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের সমালোচনায় মুখর হন সুকান্ত মজুমদার। প্রকাশে তিনি দাবি করেন ৭২ ঘণ্টার মধ্যে যদি কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অভিনন্দন বিশ্বাসকে সরানো না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা সামিল হবে।

একই সঙ্গে কৃষ্ণনগর কোতোয়ালী থানার এসআই চিন্টু মাহাতোর ওপর একরাশ ক্ষোভ জানিয়ে সুকান্ত বলেন, “তিনি নাকি কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায় অত্যন্ত বীরত্ব দেখাচ্ছেন।” তার প্রত্যেকটি কার্যকলাপ লিপিবদ্ধ করতে বলেন সুকান্ত মজুমদার। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন। এদিন রাজ্যের পুলিশ এবং পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, বিধায়ক বঙ্কিম ঘোষ। এ ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসও।

Post Views: 240

Continue Reading

Previous: ভারত এখন সুপারপাওয়ার; দাবি ইজরায়িলি বিদেশমন্ত্রীর
Next: জোহরান মামদানির অপ্রত্যাশিত উত্থান ! সাধারণ সমাজতান্ত্রিক থেকে নিউ ইয়র্কের মেয়র

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.