Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শবদাহ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু তিনজনের

শবদাহ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু তিনজনের

Online Desk এপ্রিল 24, 2025
Nadia-Accident.jpg

সুরজিত দাস, নদীয়া : নদীয়ায় আবারো মর্মান্তিক পথদুর্ঘটনা মৃত্যু তিনজনের। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে শ্মশান যাত্রী গাড়ি। ঘটনাস্থলে আহত হয় কমপক্ষে ৩০ জন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে পাঠানো হয় কলকাতায়। স্বাভাবিকভাবেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা যায় নদীয়ার হাঁসখালীর হলদিপাড়া থেকে মৃতদহ নিয়ে নবদ্বীপের মহাশ্মশানে শেষকৃত্য করে বাড়ি ফেরার পথে নবদ্বীপ রোডের দেপাড়া পঞ্চায়েতের ঠাকুরতলার কাছে শ্মশান যাত্রী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তারপরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুধবার রাতের ঘটনা।
এ বিষয়ে গাড়িতে থাকা এক যাত্রী বলেন, আমরা নবদ্বীপ থেকে শবদাহ করে ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। গাড়ির গতি অনেকটাই বেশি থাকার কারণে গাড়ি থেকে অনেকে ছিটকে পড়ে যায়। বিকট আওয়াজ শুনে এবং চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়রা উদ্ধার করে সকলকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার পর চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। পাঁচজন আশঙ্কা জনক হওয়ার কারণে তাদের চিকিৎসার পর কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়।। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রী সূত্রে খবর গাড়ির গতিবেগ বেশি থাকার কারণে এবং চালক মদ্যপান করার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 151

Continue Reading

Previous: জঙ্গিগুলিতে শহিদ এক ভারতীয় সেনা ! উধমপুরে এনকাউন্টার চলছিল বৃহস্পতিবার সকাল থেকে
Next: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাগবতপুর কুমির প্রকল্পের বেহাল দশা, ঘুরে দেখলেন অতিরিক্ত জেলাশাসক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.