Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী ! নির্বাচন কমিশনকেই অভিযুক্ত করছে পরিবার

এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী ! নির্বাচন কমিশনকেই অভিযুক্ত করছে পরিবার

Online Desk জানুয়ারি 17, 2026
SIR.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতীর ঘটনা। এই নিয়ে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। মৃত ওই ব্যক্তির নাম সুবোধ দেবনাথ, বয়স আনুমানিক ৫৬ বছর। পেশায় তিনি তাঁত শিল্পী। বাড়িতে তার অসুস্থ স্ত্রী এবং এক ছেলে থাকেন। দীর্ঘদিন ধরে তাঁত বুনে কোন রকম ভাবে সংসার চালান তিনি। এস আই আর চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি থাকলে তাঁদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশন কমিশনের। এরকমই নোটিশ পাওয়ার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি।

যেটা জানা যায় শান্তিপুর ঢাকাপাড়ার বাসিন্দা সুবোধ দেবনাথের পরিবারের নাম উঠেছিল ২০১০ সালে। যেহেতু ২০০২ সালে নাম ছিল না। সেই কারণে চলতি মাসের ৪ তারিখে তার বাড়িতে একটি নোটিশ আসে। সূত্রের খবর, নোটিশ আসার পর থেকেই আতঙ্কে এবং মানসিক অবসাদে ভুগছিলেন সুবোধ দেবনাথ। পাশাপাশি একাধিক প্রতিবেশীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন।

প্রতিবেশী এবং তার স্ত্রী জানান, এবার হয়তো তাঁকে জেল খাটতে হবে এই আশঙ্কাতেই তিনি ছিলেন। কিছুতেই হেয়ারিং করতে যাবেন না বলেও সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি পরিবারের দাবি একপ্রকার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন সেই ভয়ে। শনিবার সকালে শান্তিপুর কামারপাড়ায় তিনি যেখানে তাঁত বোনার কাজ করতেন সেই গ্যারেজে কারো না থাকার সুযোগ নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে পরিবার এবং প্রতিবেশী সূত্রে জানা যায় এ বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁরা একটি লিখিত অভিযোগ দায়ের করবে থানায়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ এসআইআর আতঙ্কে মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোন ঘটনা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 164

Continue Reading

Previous: ভেনেজুয়েলার নোবেল মাচাদোর সঙ্গে বাংলাদেশের ইউনূসের সাদৃশ্য দেখা যাচ্ছে ! ইউরেশিয়া রিভিউ-এর রিপোর্ট
Next: তৃণমূল সাংসদের বাবার স্মৃতিচারণায় উচ্ছ্বসিত মোদীর সভা ! পরিমিত প্রতিক্রিয়া সুখেন্দুশেখর রায়ের

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.