Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নাগরাকাটার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪

নাগরাকাটার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪

Online Desk অক্টোবর 9, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: ধস বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় বুধবার দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার আরও দু’জনকে গ্রেফতার করা হল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। বাকি অভিযুক্তদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার যাদের গ্রেফতার করা হয়েছিল, সেই ধৃতদের নাম এফআইআর-এ ছিল না। তবে পরে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম এফআইআর এ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত চার জনের নাম- সাহানুর আলম, তোফায়েল হোসেন, একরামূল হক এবং গোবিন্দ শর্মা।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। ধসের ফলে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল কম করে ২৮ জনের। সেই আবহে গত সোমবার নাগরাকাটায় ত্রাণ বিলি করতে যান খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। গুরুতর চোট নিয়ে তিনি চিকিৎসাধীন। চোখের নীচের হাড় ভেঙেছে খগেনের। যদিও দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শঙ্কর ঘোষ ছাড়া পেয়েছেন। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। এই গোটা ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পদ্ম শিবিরের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে। এখন পরিস্থিতি সামলাতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা জানি, এই পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে না। তাই এনআইএ তদন্ত চাই।’

Post Views: 130

Continue Reading

Previous: বিহারে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি ! ভোট প্রচারে প্রতিশ্রুতি তেজস্বী যাদবের
Next: সাহিত্যে নোবেল পুরস্কারের তালিকায় শীর্ষে উঠে আসা কে অমিতাভ ঘোষ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.