Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি তার আগেই ঘোষণা করেছিল ডাবল ইঞ্জিন সরকারের এ বার আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেল‌ ভথ অথরিটি র সঙ্গে মউ স্বাক্ষর করবে পশ্চিমবঙ্গের নতুন সরকার। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু তৃণমূল সরকারের আমলে এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি। রাজ্যে পালাবদল হওয়ার পরে নতুন সরকার ঘোষণা করে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। বস্তুত, পূর্বতন রাজ্য সরকারের জমানায় রাজ্যবাসী স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন। শুভেন্দু ঘোষণা করেছেন, রাজ্যের যে ৬ কোটি মানুষ মমতার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। এ ছাড়া নতুন করেও আবেদন করা যাবে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমার জন্য।
প্রসঙ্গত, তৃণমূল সরকারের জমানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই পশ্চিমবঙ্গে এসেছেন, আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের বেশ কিছু প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা হচ্ছে বলে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এ অবস্থায় রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে এ রাজ্যকে জোড়ার কাজ শুরু করা হয়েছে। এর আগে তৃণমূল সরকারের সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থসাথী কার্ড চালু করেছিলেন। বিজেপি ক্ষমতায় আসার আগে আয়ুসমান কার্ডের কথা বলেছিলেন। এ বার স্বাস্থ্যবিমার ক্ষেত্রে সেই সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। দেশের ৩৬তম রাজ্য হিসাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ।
রবিবার স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে এই আশু পদক্ষেপকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে ব্যাখ্যা করেছে। কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বাস্তবায়নের ফলে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তা স্বাস্থ্যখাতে আর্থিক সুরক্ষা পাবেন।

Continue Reading

Previous: হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের
Next: ‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.