Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

ওঙ্কার ডেস্কঃ ফলতার ‘পুষ্পা’। ফ্লাওয়ার কিংবা ফায়ার কিছুই হতে পারলেন না। ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন। পালিয়েছিলেন। অবশেষে সব জারিজুরি শেষ। বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ফলতার জাহাঙ্গির খান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’। বাংলা-নেপাল সীমান্ত থেকে তাঁকে পাকড়াও করেন আধিকারিকরা।
ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে যান জাহাঙ্গির খান। সূত্রের খবর, বাংলা-নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। মোবাইল নম্বর বদলে ফেলেছিলেন। তবে নতুন মোবাইল নম্বর ট্র্যাক করে বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা জাহাঙ্গিরের খোঁজ পান। সেখান থেকেই জাহাঙ্গির খানকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি।
ফলতারই তৃণমূল প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। উত্তরপ্রদেশের ‘সিংহম’ পুলিশ আধিকারিকের কাছে কোনওভাবে মাথা নোয়াবেন না বলে দাবি করেছিলেন। কিন্তু সময় বেগতিক হতেই লেজ গুটিয়ে পগারপার হতে হয়েছিল জাহাঙ্গিরকে। তাঁকেই অবশেষে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ।

Continue Reading

Previous: চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী
Next: বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.