Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে অভিষেকের ‘সেবাশ্রয়’

শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে অভিষেকের ‘সেবাশ্রয়’

Online Desk ডিসেম্বর 27, 2025
abhishek-suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বাড়তি নজর দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আগামী বছরের শুরুতেই নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করতে চলেছে জোড়াফুল শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে সেবাশ্রয় ক্যাম্প সফল হয়েছে বলে দাবি করে তৃণমূল। সেই ডায়মন্ডহারবার মডেল এবার দেখা যাবে নন্দীগ্রামে।

তৃণমূল সূত্রে খবর, আগামী জানুয়ারির ১৫ তারিখ থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প শুরু হবে। ওই বিধানসভা এলাকার দু’টি ব্লকে ওই শিবির শুরু হবে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ওই শিবিরে যাবেন। কোভিড কালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের সূচনা করে রাজ্যে সাড়া ফেলে দিয়েছিলেন। নিজের ডায়মন্ড মডেল এবার নন্দীগ্রামে প্রয়োগ করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই আসনে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নির্বাচনে জয়ীও হন বিজেপি নেতা। ২০২১ এর পরাজয়ের পরেও ওই বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় চালু তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মানুষকে এই বার্তা দিতে চাইছেন যে, ভোটে হারলেও বিরোধী এবং শাসক দল নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আন্তরিক।

Post Views: 136

Continue Reading

Previous: চন্দ্রভাগা নদীর উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে ভারত, কোণঠাসা পাকিস্তান
Next: হাদি ও নজরুলের কবরে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনের অফিসে তারেক

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.