Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • ব্যক্তিতান্ত্রিক ও নির্বান্ধব

ব্যক্তিতান্ত্রিক ও নির্বান্ধব

Online Desk সেপ্টেম্বর 3, 2025
Modi.jpg

বিপ্লব দাশ : দেশে বিদেশে, ঘরে বাইরে, ক্রমেই নির্বান্ধব হয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। কয়েকদিন বাদেই তিনি ৭৫-এ। দলের নীতি নির্ধারণ বদলে ৭৫-এর পর ক্ষমতায় বিরাজ করতে হলে দলের উপর যে আধিপত্য দরকার ছিল, নরেন্দ্র মোদীর তা এখন আছে কিনা সে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। নিজের পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি না করতে পারায় তা পড়ে রইল না মাসের পর মাস। মোদীর পছন্দের ব্যক্তিকে যে দল ও আরএসএস চাইছে না এটা আর অস্পষ্ট নয়। ঠিক এমন সময় পথের কাঁটা হয়ে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। “নমস্তে ট্রাম্প” এখন ইতিহাস মাত্র।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এত ঘেঁষাঘেঁষির পরও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্পূর্ণ ব্যর্থ তিনি। বলাবাহুল্য, সম্প্রতি দিল্লিতে আরএসএসের “শতবর্ষ যাত্রা”-র মঞ্চ থেকে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত অবসর প্রসঙ্গে বলতে গিয়ে সুকৌশলে একটা কথা বলেছিলেন, প্রতিষ্ঠান চাইলে থাকব, নাহলে চলে যেতে হবে। ভাগবতের এই কথা সহজ ভাবে নিলে চলবে না। কারণ লঘু কথা বলার মানুষ নন ভাগবত। তিনি যে বুঝিয়ে দিতে চেয়েছেন প্রতিষ্ঠান সবার আগে, দল সবার উর্দ্ধে তা আর বলার অপেক্ষায় থাকে না। আর এখানেই হোঁচট খায় মোদীর ‘পারসোনক্র্যাসি’ বা ‘ব্যক্তিতান্ত্রিক’ চরিত্র। ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, মোদীর গ্যারান্টি’ এ সব তো তারই অহংকার। যেখান থেকে বোঝা যায় দলের উর্দ্ধে গিয়ে নরেন্দ্র মোদী যে নিজস্ব সত্তা গড়ে তুলেছিলেন। সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। তাঁর রাজনীতিমুখী হিন্দুত্ববাদ এবং আদানিমুখী বিদেশ নীতিই মোদীকে আস্তে আস্তে মোদীচ্যূত করেছে।

তাই বোধ হয় দলের মধ্যে প্রকট হয়ে উঠেছে তাঁর দুর্বলচেতা মানসিকতা। যে অক্ষমতার কারণে অপারেশন সিঁদুর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করতে পারেননি। যে দুর্বলতার কারণে শুল্ক ইস্যুতে ট্রামের মুখের উপর যোগ্য জবাব দিতে পারেননি। এখন এসসিও বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনকে সামনে রেখে কূটনৈতিক জয়ের আওয়াজ তুললেও ভবিষ্যতে তা কী রূপ নেবে তা এখনই বলা মুশকিল। আমেরিকা চিনের প্রশ্নে কূটনৈতিক দিক থেকে আগেই এগিয়ে পাকিস্তান। এমন কি চিন আমেরিকার বেনিয়া বোঝাপড়া যে গভীরে রয়েছে সেখান থেকে অন্তত ট্রাম্প রেজিমে ভারত কতটা সুবিধা পাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। কারণ বিশ্ব রাজনীতিতে ঠিকঠাক মিত্র বলে কিছু নেই। সেখানে বিচার হয় কে শত্রু আর কে শত্রু নয়। ৭৫-এ এসে এই বিষম লড়াইয়ে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। ৭৫-এ এসে লালকৃষ্ণ আদবানিকেও কিন্তু কেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল।

Post Views: 154

Continue Reading

Previous: মহানায়কের আজ জন্মদিন
Next: বৃষ্টি থেকে রেহাই নেই! পুজোয় ভাসবে জেলা থেকে জেলা, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদের জন্য

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.