Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ডেনাতে টর্পেডো হামলা করেছিল। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে তেহরানের সেই রণতরী ডুবে গিয়ে এখনও নিখোঁজ বহু। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদেরকে ইরানে না ফেরানোর জন্য এবার চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন বিদেশ দফতরের অভ্যন্তরীণ একটি নথি হাতে পেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। সেখানে বলা হয়েছে, ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গেও এই সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলা হচ্ছে। উল্লেখ্য, ইরানের যুদ্ধজাহাজ ডেনা ভারতের বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। সেখান থেকে ফেরার সময় ভারত মহাসাগরে ওই রণতরীর উপর হামলা হয়।

মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যায় ইরানি রণতরী। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ জনের। আহতদের উদ্ধার করে শ্রীলঙ্কার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি, ইরানের দ্বিতীয় একটি রণতরী আইআরআইএস বুশেহর ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০৪ জনকে আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা। তাদেরকে উদ্ধার করে কলম্বোতে পাঠানো হয়েছে। ইরানে ফেরানোর বিষয়ে কথা চলছে। কিন্তু ওয়াশিংটন চাইছে তাঁদেরকেও যেন না ফেরানো হয় দেশে। ট্রাম্প প্রশাসনের নথিতে বলা হয়েছে ডেনা থেকে উদ্ধার হওয়া ইরানি নাবিক এবং বুশেহর থেকে কলম্বোয় আশ্রয় নেওয়া ইরানি নাবিকদের যেন কোনও ভাবেই ইরানে ফেরানো না-হয়।

Post Views: 190

Continue Reading

Previous: খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য
Next: মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.