Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী সরকারের সাফল্য! ভারতে তৈরি স্মার্টফোনের দাপট মার্কিন বাজারে

মোদী সরকারের সাফল্য! ভারতে তৈরি স্মার্টফোনের দাপট মার্কিন বাজারে

Online Desk জুলাই 29, 2025
20250729_140901.jpg

ওঙ্কার ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বার মেক ইন ইন্ডিয়ার কথা বলেন। ভারতের বহু পণ্য বিশ্বের দরবারে সুনামের সঙ্গে রফতানি হয়। তথ্য প্রযুক্তির এই যুগে এ বার আলোচনায় উঠে এল ভারতে তৈরি স্মার্টফোন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে ভারতের স্মার্টফোন। প্রতিযোগিতায় চিনকে পিছনে ফেলে মার্কিন মুলুকে জায়গা পাকা করে নিচ্ছে ভারতীয় পণ্য।

সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের মে মাস পর্যন্ত মার্কিন মুলুকে আমদানি করা প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি ভারতে তৈরি, অর্থাৎ ‘মেড ইন ইন্ডিয়া’। বাজার পর্যবেক্ষকদের দাবি, এই ধারা অব্যাহত থাকলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোনের বাজারের অধিকাংশ দখল করবে ভারত। আর সেটা হলে কোনঠাসা হবে বেজিং।

সম্প্রতি বিদেশ থেকে মার্কিন মুলুকে আমদানি করা স্মার্টফোন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন। সেই রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাস অর্থাৎ মে মাস পর্যন্ত ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে স্মার্টফোন আমদানি করার ধারা, তা বৃদ্ধি পেয়েছে তিন গুণ। শতাংশের হিসেবে যা ১১ শতাংশ থেকে ৩০ শতাংশে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, মার্কিন বাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন রফতানি করে চিন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে যেখানে ভারতের স্মার্টফোন রফতানি বেড়েছে, সেখানে চিনের রফতানি হার কমেছে। যা ৮২ শতাংশ থেকে কমে গিয়ে ৪৯ শতাংশ হয়েছে।

Post Views: 846

Continue Reading

Previous: আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় রদবদল ! বাণিজ্যচুক্তিহীন দেশগুলির উপর ১৫-২০% শুল্ক চাপাতে চলেছে আমেরিকা, ঘোষণা ট্রাম্পের
Next: ট্রাম্প ‘শান্তির’ রাষ্ট্রনেতা, ছয়মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে নিজেকেই উপাধি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.