Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাইপ্রাসে নেমে জ্বালানি ভরবে মোদীর বিমান, পাকিস্তানের পক্ষে থাকায় তুরস্ককে কূটনৈতিক বার্তা নয়াদিল্লির?

সাইপ্রাসে নেমে জ্বালানি ভরবে মোদীর বিমান, পাকিস্তানের পক্ষে থাকায় তুরস্ককে কূটনৈতিক বার্তা নয়াদিল্লির?

Online Desk জুন 12, 2025
20250522_161909.jpg

ওঙ্কার ডেস্ক: জি-৭ সম্মেলনে যোগ দিতে আগামী ১৫ জুন কানাডার উদ্দেশে রওনা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই রাস্তায় বিমানের জ্বালানি ভরার জন্য সাইপ্রাস থামবে মোদীর বিমান। সেখান থেকেই তিনি উত্তর আমেরিকার দেশটিতে পৌঁছোবেন। তবে ভারতের প্রধানমন্ত্রীর সাইপ্রাসে থামার সিদ্ধান্ত ইতিমধ্যে কূটনৈতিক শিবিরে চর্চার বিষয় হয়ে উঠেছে।

আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোদী সাইপ্রাসে থেমে বিমানের জ্বালানি ভরার যে সিদ্ধান্ত নিয়েছেন তা তাৎপর্যপূর্ণ। এর ফলে তুরস্ককে বার্তা দেবে নয়াদিল্লি। যেখানে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে, সেই সময় তুরস্ক পাকিস্তানের পাশে ছিল। শুধু তাই নয় ভারতের উত্তর এবং পশ্চিমে একাধিক সেনাছাউনিকে নিশানা করতে তুরস্কের ড্রোন ব্যবহার করেছিল ইসলামাবাদ। যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সাইপ্রাসের জমি অবৈধ ভাবে দখল করে রাখার অভিযোগ তুরস্কের বিরুদ্ধে। মোদীর কানাডা সফরে তাই সাইপ্রাসে থামার সিদ্ধান্ত তুরস্কের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, নরেন্দ্র মোদী ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে সাইপ্রাসের মাটিতে পা রাখবেন। এর আগে ১৯৮৩ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে সাইপ্রাস সফর করেন ইন্দিরা গান্ধী। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ২০০২ সালে ওই দ্বীপরাষ্ট্র সফর করেন।

Post Views: 148

Continue Reading

Previous: টানা ব্যর্থতা, এখনও পজিটিভ মার্কেজ
Next: বেহাল সেতু , উদাসীন প্রশাসন , আগুন জ্বালিয়ে বিক্ষোভ সেতুর দাবীতে !

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.