Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তিন দশক ধরে ‘জঙ্গিদের প্রশ্রয়’ দিচ্ছে পাকিস্তান ! স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, দায় চাপিয়েছেন আমেরিকা ও ব্রিটেনের উপর

তিন দশক ধরে ‘জঙ্গিদের প্রশ্রয়’ দিচ্ছে পাকিস্তান ! স্বীকারোক্তি পাক প্রতিরক্ষা মন্ত্রীর, দায় চাপিয়েছেন আমেরিকা ও ব্রিটেনের উপর

Online Desk এপ্রিল 25, 2025
Pak-Defence Minister khawaja Asif

ওঙ্কার ডেস্ক : তিন দশক ধরে জঙ্গিদের প্রশ্রয় দিয়ে আসছে পাকিস্তান। এ কথা কবুল করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দায় চাপিয়েছেন  আমেরিকা ও ব্রিটেনের উপর। ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজকে আসিফ বলেন, জঙ্গি সংগঠনগুলিকে অর্থ সহ সব ধরনের মদত জুগিয়েছে পাকিস্তান। আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য এই ‘জঘন্য কাজটি’ করে আসছি। এর জন্য তিনি অনুতাপ করেছেন। বলেছেন, এটি আমাদের ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।

পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে শোরগোল উঠেছে। বহু বছর ধরে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের জঙ্গি মদতের কথা বলে আসছিল। এবার খাজা আসিফের স্বীকারোক্তিতে সে কথাই প্রমাণিত হল। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কার্যত স্বীকার করে নিলেন, পাকিস্তান দীর্ঘ দিন ধরে বিভিন্ন পশ্চিমী দেশের হয়ে সন্ত্রাসবাদে সরাসরি যুক্ত থেকেছে। এর ফলে,পহলগাম জঙ্গি হানার পর দু’ দেশের মধ্যে যে চরম উত্তেজনা দেখা দিয়েছে, তার মধ্যে ভারত তার কূটনৈতিক পদক্ষেপে একটা বড় অস্ত্র পেল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরবর্তীতে ৯/১১-এর পরে মার্কিন যুদ্ধে যোগ না দিলে পাকিস্তানের ইতিহাস কলঙ্কিত হত না। আসিফ বলেন, লস্কর এখন আর নেই, এটা পুরনো নাম। TRF-এর ব্যাপারে আমার জানা নেই। অথচ পহলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার দায় স্বীকার করেছে TRF।

একই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নয়াদিল্লিকে সতর্ক করে বলেছেন, পহেলগামে হামলার পর ভারত যে সব পদক্ষেপ নিচ্ছে তাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’র সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি সতর্ক করে দেন, এই পরিস্থিতি নিয়ে বিশ্বের সজাগ হওয়া উচিত। কারণ, দু দেশেই পারমাণবিক অস্ত্র রয়েছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।তিনি বলেন, ভারত যা পদক্ষেপ নেবে সেই মতো আমরাও ভাবব। সর্বাত্মক আক্রমণ হলে সর্বাত্মক যুদ্ধ হবে।

Post Views: 121

Continue Reading

Previous: নয়াদিল্লির পাল্টা ইসলামাবাদের, ভারতের রাষ্ট্রদূতকে ডিমার্শে ধরাল পাকিস্তান
Next: সৃজনী ভারত সাহিত্য উৎসব ২০২৪-২৫

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.