Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • আগের দিল্লিতেই কী এখন দিল্লি

আগের দিল্লিতেই কী এখন দিল্লি

Online Desk ফেব্রুয়ারি 20, 2025
EDITORIAL_20_02_25

বিপ্লব দাশ : সুষমা স্বরাজের পর রেখা গুপ্তা, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যা ছিল প্রায় তিন যুগের প্রত্যাশা। ছিল আক্ষেপ, চ্যালেঞ্জও ছিল। এবার তাই প্রথম থেকে ধরে বেঁধে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে সুযোগ তুলে দিয়েছিল বিরোধীরা, তাকে সাকার করাই ছিল একমাত্র লক্ষ্য ছিল। তাই নির্বাচনে দলের কোনো মুখ আনা হয়নি। ভোটারদের কাছে তুল্যমান ছিল মোদী্র ক্যারিশমা। এমন কি হিন্দু ভাবাবেগকে ভোটযন্ত্রে টানতে মহাকুম্ভে মোদী পুন্যস্নান করেছিলেন দিল্লির ভোটের দিন। এই নিয়ে বিরোধীদের মধ্যেও আলোচিত হয়েছেন তিনি,  হিন্দুত্বের প্রভাব মেপেছেন বিশেষজ্ঞরা, তবে নিন্দুকেরা যাই বলুন, কোনো ভ্রুক্ষেপ ছিল না তাঁর। পাখির চোখ ছিল দিল্লির ভোট। কার্যত মোদি-বিজেপির জমানায় দল ভারত দখলের দোরগড়ায় এলেও, তৃপ্তির ঢোক গেলায় এই এক কাঁটা তো ছিল। কারণ, খোদ রাজধানীতে ব্রাত্যই থেকে গিয়েছিল বিজেপি। নির্বাচনের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী এই আক্ষেপের কথা তুলে ধরেছেন প্রকাশ্যে, জনসমাবেশে। রাজনৈতিক সাফল্যের পথে এটা যে তাঁর কাছে একটা বিষম কাঁটা, এটা বুঝতেন তিনি। অমিত শাহ্ও বলেছিলেন বিজেপির স্বর্ণযুগ এখনো আসেনি। কারণ সেই একই, দিল্লি অধরা। এতদিনে বিজেপির অশ্বমেধের ঘোড়া বীরদর্পে এসে পৌঁছুল রামলিলা ময়দানে। বৃহস্পতিবারের সেই মহেন্দ্রক্ষণে মোদী নিশ্চয়ই পরিতৃপ্ত বুকে উপস্থিত থাকতে পেরেছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। কিন্তু কথা হল, যাঁকে রাজধানীর কুর্শিতে নিয়ে আসা হল, সেই চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রীর ব্যাটনে কী জড়িয়ে দেওয়া হল না একটা বড় চ্যালেঞ্জ ? দলের ভিতরে এবং দিল্লিবাসীর প্রায় ঘরে ঘরে প্রশ্ন তো একটাই, কী ভাবে সামলাবেন রেখা এই বক্র রাজ্যপাট।

প্রথমত গোষ্ঠী দ্বন্দ্ব সামলা দিতেই যে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করা হল এটা মনে করছেন অনেকে। কারণ উপযুক্ত দাবিদারের ঘাটতি ছিলা না। তবু রেখা গুপ্তকে নিয়ে আসার পক্ষে যুক্তি ছিল নিশ্চয়ই অনেকগুলি। যার মধ্যে অন্যতম বেনিয়াদের মন জোগানো। কিন্তু বিজেপি শাসিত কোনো রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী না থাকার গ্লানিটাও চেপে বসেছিল বহুদিন ধরে। এরসঙ্গে আরও একটা বড় কারণ আর এস এস। রাজনৈতিক হিসেব যাই থাক না কেন, রেখা গুপ্তাকে মনোনিত করে বিজেপি একটা দৃষ্টান্তও গড়ে তুলল, তা হলে এই নিয়ে চারজন মহিলা মুখ্যমন্ত্রী হলেন রাজধানীতে।

Post Views: 82

Continue Reading

Previous: গানের মাঝেই বাবার ফোন! আরও একবার সকলের চোখে সেরা হয়ে উঠলেন অরিজিৎ সিং
Next: কাকদ্বীপে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.