Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নেই সেতু, নৌকায় চেপে ভোট দিলেন বিহারের এই শহরের ভোটাররা

নেই সেতু, নৌকায় চেপে ভোট দিলেন বিহারের এই শহরের ভোটাররা

Online Desk নভেম্বর 6, 2025
voter-df.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনী প্রচারে গালভরা ভাষণ দিয়ে ঝড় তোলেন নেতারা। ভোট বৈতরণী পার হতে হরেক কিসিমের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে বিহারে দেখা গেল ভিন্ন ছবি। নদীতে নেই সেতু, তাই গণতন্ত্রের মহান উৎসবে সামিল হতে নৌকাই ভরসা সে রাজ্যের পাটনা জেলার দানাপুর দিয়ারার মানুষের। বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা নির্বাচনে দিয়ারার ভোটারদের দেখা গেল নৌকা চেপে ভোটকেন্দ্রে পৌঁছতে।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দানাপুর দিয়ারার এক ভোটার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনও সেতু নেই, তাই আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। ভোট দেওয়ার জন্য আমাদের দিয়ারা যেতে হবে। সেতুটি তৈরি হলে আমরা এটি ব্যবহার করতে পারতাম। নেতাদের উচিত একটি সেতু তৈরি করা।’ আরেক জন জানান, ‘আমরা এখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু সেতু না থাকায় আমরা জল পার হতে পারছি না। আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। অ্যাম্বুলেন্স এবং স্কুল বাসের জন্যও একটি সেতু দরকার।’ উল্লেখ্য, দানাপুর দিয়ারা দানাপুর বিধানসভা এলাকার আওতায় পড়ে। চলতি নির্বাচনে বিজেপির তরফে এই আসনে প্রার্থী করা হয়েছে, রাম কৃপাল যাদবকে প্রার্থী করেছে। অন্য দিকে রাষ্ট্রীয় জনতা দল এই কেন্দ্রে প্রার্থী করেছে ঋত লাল রায়কে।

প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন চলছে বৃহস্পতিবার। প্রথম পর্যায়ে ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বাকি ১২২ আসনে ভোট হবে আগামী ১১ নভেম্বর। গণনা এবং ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর।

Continue Reading

Previous: শোভন-বৈশাখীর পথে নেই তাপস রায় ! বললেন, ‘আমি সুবিধাবাদী নই’
Next: ব্রাজিলিয়ান মডেল বিতর্কে নয়া মোড় ! ‘আমাকে ভারতীয় হিসেবে চিত্রিত করা হয়েছে’, বিস্মিত নেরি

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.