Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে কিশোরীকে গনধর্ষণ করে জীবন্ত অবস্থায় কুয়োতে ফেলে খুন; প্রতিবাদে স্থানীয়রা

বিহারে কিশোরীকে গনধর্ষণ করে জীবন্ত অবস্থায় কুয়োতে ফেলে খুন; প্রতিবাদে স্থানীয়রা

Online Desk মার্চ 14, 2026
sexual-harrassment.png

ওঙ্কার ডেস্ক: বিহারের সারণ জেলা-তে এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে টেনে পাশের শৌচালয়ে নিয়ে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর কুয়োয় ফেলে হত্যার অভিযোগ উঠেছে কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে ওই নাবালিকা তার মায়ের সঙ্গে তাঁদের পুরনো বাড়িতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাকে জোর করে বাড়ির পাশের একটি শৌচালয়ে টেনে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এলে আতঙ্কে পড়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, তখন নাবালিকার পা ধরে টেনে তাকে জীবন্ত অবস্থায় পাশের একটি কুয়োয় ফেলে দেয় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা দ্রুত কুয়ো থেকে কিশোরীকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবরাজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ, এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Post Views: 121

Continue Reading

Previous: হাতে একসঙ্গে ১৮টা সেলাই, সেই নিয়েই চলছে শুটিং, বাড়িতেই আহত অভিনেত্রী স্বর্ণকমল দত্ত
Next: পুরোনো অস্ত্রে পুনরায় শান ! বাংলা বাঁচাতে ব্রিগেডে বিজেপির বিউগল বাজালেন মোদী

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.