Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের দাবি, সংসদে নোটিশ বিজেপি সাংসদের

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের দাবি, সংসদে নোটিশ বিজেপি সাংসদের

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
rahul.jpg

ওঙ্কার ডেস্কঃ মানহানির মামলায় আগেও একবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল। পরে আদালতের নির্দেশে পদ ফিরেও পেয়েছিলেন তিনি। এবার আরও একবার রাহুক গান্ধীর সাংসদ পদ বাতিলের দাবি তুলেছে বিজেপি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, রাহুলের বিরুদ্ধে সাংসদ পদ বাতিলের নোটিশ দিয়েছেন।
বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী ক্রমশ দেশবিরোধী কথাবার্তা বলছেন। এমন কিছু অভিযোগ তিনি করেছেন, যার কোনও ভিত্তি নেই। নিশিকান্ত দুবে বলেন, “আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। আমার দাবি, রাহুলের সাংসদ পদ বাতিল করা হোক। এবং আজীবন যেন তাঁকে নির্বাচনে লড়তে দেওয়া না হয়।”
বাজেট অধিবেশনের শুরু থেকেই কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন রাহুল। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিকে হাতিয়ার করে। বিরোধী দলনেতা লোকসভায় বলেছিলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন। আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।” এরপরই বিরোধী দলনেতার বিরুদ্ধে ফুসে ওঠে বিজেপি।

Continue Reading

Previous: কোন দিকে যাবে নির্বাচনের ফলাফল; নজর পদ্মাপারে
Next: এপস্টিনের সঙ্গে বিজেপি নেতা হরদীপ সিং পুরীর কী কথা হয়েছিল?

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.