Skip to content
আগস্ট 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি; স্বাধীনতার আগে রাজধানীর একধিক জাইয়গায় বোমাতঙ্ক

দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি; স্বাধীনতার আগে রাজধানীর একধিক জাইয়গায় বোমাতঙ্ক

Online Desk আগস্ট 14, 2026
delhi-high-cort.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবার স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে দিল্লি হাই কোর্টে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ই-মেলের মাধ্যমে আদালত চত্বরে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি সামনে আসার পরই আদালত কর্তৃপক্ষ দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ এবং অন্যান্য নিরাপত্তাকর্মীদের আদালত চত্বরে পাঠানো হয়।
জানা গিয়েছে হামলার বার্তায় দাবি করা হয়, শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাই কোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। এরপর এক ঘণ্টার মধ্যে দিল্লির বিভিন্ন জেলা আদালতেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়। শুধু দিল্লি হাই কোর্ট নয়, রাজধানীর আরও একাধিক গুরুত্বপূর্ণ স্থানেও একই ধরনের হুমকি পৌঁছেছে বলে জানা গিয়েছে। জামনগর হাউস, ঝান্ডেওয়ালানের একটি সরকারি ভবন, সাকেতের একটি অফিস, জেলা শাসকের দফতর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম দফতরও হুমকির তালিকায় রয়েছে। দিল্লি মেট্রো এবং আম্বালাগামী ট্রেনকেও নিশানা করার কথা ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।
হুমকির খবর পেয়েই সংশ্লিষ্ট জায়গাগুলিতে তল্লাশি শুরু করে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। দমকলের গাড়ি, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং প্রশিক্ষিত কুকুরের দল বিভিন্ন এলাকায় পৌঁছয়। আদালত চত্বরের বিভিন্ন অংশ, প্রবেশ ও প্রস্থানপথ এবং আশপাশের এলাকা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তবে এখনও পর্যন্ত তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
ই-মেলটি ‘খালিস্তান’-এর নাম ব্যবহার করে পাঠানো হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। বার্তায় দিল্লির আদালতে শিখদের বিরুদ্ধে মামলা চলার অভিযোগ করা হয়েছে এবং রাজধানীতে একাধিক বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। তবে ই-মেলটি সত্যিই কোনও খালিস্তানি সংগঠনের তরফে পাঠানো হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা প্রেরকের পরিচয় এবং ই-মেলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন।

Post Views: 29

Continue Reading

Previous: দুই অভিযুক্তের গ্রেফতারীর পর খড়দা থানায় হাজিরা অভয়ার বাবার; দিলেন গোপন জবানবন্দী
Next: বাংলায় দলের ভিত মজবুত রাখতে বিশেষ নজর বিজেপির; সফরে আসতে পারেন উচ্চ পদস্থ নেতৃত্ব

সম্পর্কিত গল্প

earthquake.png

৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; সুনামির সতর্কবার্তা

Online Desk আগস্ট 15, 2026
LPG.png

এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি, বাড়ল ই-কেওয়াইসির সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ

Online Desk আগস্ট 15, 2026
red road

রেড রোডে স্বাধীনতা দিবসের নিরাপত্তায় নয়া নজির, পুলিশের সঙ্গে প্রথমবার কেন্দ্রীয় বাহিনী

Online Desk আগস্ট 15, 2026

You may have missed

anubrata.png

এবার অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে পুলিশি হানা; শুক্রবার রাত থেকে চলছে তল্লাশি

Online Desk আগস্ট 15, 2026
earthquake.png

৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; সুনামির সতর্কবার্তা

Online Desk আগস্ট 15, 2026
TG.png

স্বাধীনতা দিবসে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন?

Online Desk আগস্ট 15, 2026
LPG.png

এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি, বাড়ল ই-কেওয়াইসির সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ

Online Desk আগস্ট 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.