Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৯ সালের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র

২০২৯ সালের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র

Online Desk জুন 4, 2026
parliament.jpg

ওঙ্কার ডেস্ক: আসন পুনর্বিন্যাসের জন্য ফের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস সম্পন্ন করতে রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা শুরু করেছে কেন্দ্র। একটি নতুন বিল আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের দাবি।

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। যে দলগুলির সঙ্গে আলোচনা হয়েছে তাদের মধ্যে রয়েছে ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস। এ ছাড়াও অন্যান্য আঞ্চলিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে বলে সূত্রের দাবি। লোকসভার আসন বণ্টনের বর্তমান নিয়ম ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে স্থির হয়ে রয়েছে। যদিও লোকসভায় বর্তমানে ৫৪৩ জন নির্বাচিত সদস্য রয়েছেন, আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া রাজ্যগুলোর মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে দেবে বলে আশঙ্কা বিরোধীদের। সূত্রের দাবি, যেসব রাজ্য সফলভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করেছে, তারা ইতিমধ্যে যে উদ্বেগ প্রকাশ করেছে সে সম্পর্কে কেন্দ্র অবগত আছে।

উল্লেখ্য, সংবিধান অনুসারে, জনসংখ্যা অনুযায়ীই সাংসদসংখ্যা নির্ধারিত হওয়া উচিত। সাধারণত প্রতি ১০ লক্ষ ভোটারপিছু একটি লোকসভা আসন বরাদ্দ করা হয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৯৬ কোটির বেশি ভোটার ছিলেন। সেই হিসাবে লোকসভায় প্রায় ৯৬০ জন সাংসদ থাকার কথা। বর্তমানে লোকসভায় আসনসংখ্যা ৫৪৩। তাই আসন বাড়াতে কেন্দ্র এর আগেও তৎপর হয়েছে। যদিও বিরোধীদের জন্য তা ভেস্তে গিয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: তৃণমলের মাফিয়ারা দেশবিরোধীদের মদত দিত, কলকাতা বন্দরে গোয়েন্দা নজরদারির পথে রাজ্য
Next: তোলাবাজির মামলায় জেলমুক্তি হল না, অসিত মজুমদারের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.